বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে মালদ্বীপ। দ্বীপ দেশটি ৩-২ গোলে হারিয়েছে কম্বোডিয়াকে।
যশোরের শামস-উল-হুদা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথমার্ধের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। শুরুতেই আক্রমণভাগের খেলোয়াড় ইসমাইল ইশার গোলে এগিয়ে যায় মালদ্বীপ।
৯ মিনিট পর খেলায় সমতা আনেন কম্বোডিয়ার ফরোয়ার্ড ভ্যানডেথ সন। কাউন্টার অ্যাটাক থেকে মালদ্বীপকে আবারো এগিয়ে নেন নাইজ হাসান। প্রথমার্ধের ইনজুরি টাইমে সমতাসূচক গোল করে কম্বোডিয়ার মিডফিল্ডার ডিনা টিট জমিয়ে দেন খেলা।
তবে মালদ্বীপের ডিফেন্ডার নাইজ হাসান আবার বাজিমাত করেন। ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন এই তরুণ।






