চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
মালদ্বীপ-প্রেসিডেন্ট নির্বাচন

নানা অভিযোগ, বিতর্কের মধ্যেই মালদ্বীপে তৃতীয়বারের মতো বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা থাকলেও জনগণের লম্বা লাইনের ফলে ৩ ঘণ্টা বাড়িয়ে তা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল জানতে অপেক্ষা করতে হতে পারে এক সপ্তাহ। বিবিসি সূত্রে জানা গেছে।

দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র আহমেদ আকরাম বলেন, মানুষের লম্বা লাইনের ফলে তিন ঘন্টা বাড়িয়ে ৪ টার পরিবর্তে ৭টায় ভোট গ্রহণ শেষ করা হয়েছে।  কাওকে কাওকে ৮ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

নির্বাচন কমিশনার আহমেদ শরিফ বলেন, শান্তির্পর্ণ এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই ভোট গ্রহণ শেষ হয়েছে। আমি প্রত্যাশা করছি ভোট বাক্সে প্রায় ৯০শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন ও ইব্রাহিম মোহাম্মাদ সোলিহে ভোট কেন্দ্র খোলা শুরুর দিকে তাদের ভোট প্রদান করেন।

এবারের নির্বাচনকে ‘গণতন্ত্রের জন্য গণভোট’ বলছে বিরোধীরা। নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ এবং ইব্রাহিম মোহাম্মাদ সোলিহের বিরোধী জোট।

Reneta

এরই মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধীদল নিপীড়নের অভিযোগ উঠেছিল।

নির্বাচনটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন ও ভারত। নির্বাচনের মাধ্যমে মালদ্বীপে নিজেদের প্রভাব আরও বাড়াতে চায় চীন। অন্যদিকে ভারতের লক্ষ্য বেইজিং ঘেষা প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের পতন।

নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বলেছে, দেশটিতে গণতন্ত্রের উন্নতি না হলে নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রেসিডেন্ট নির্বাচনমালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT