ফুটবল

মালদ্বীপের ক্লাবের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে ড্র আবাহনীর

বাংলাদেশের ফুটবল ম্যাচে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনী ও মালদ্বীপের ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাটিতে দুবার পিছিয়ে পড়া, দুবারই সমতায় ফেরা। বুধবার মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে এভাবেই ফিরে এসেছে বাংলাদেশের জায়ান্ট আবাহনী লিমিটেড। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড ম্যাচের প্রথম লেগে মাজিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আকাশী-নীলরা।

ঘরের মাঠে ড্র করলেও প্লে-অফে যাওয়া বেশ কঠিন মারিও লেমোসের দলের জন্য। ফিরতি লেগে ১২ ফেব্রুয়ারি মাজিয়ার মাঠে গিয়ে জয় ছাড়া কোনো বিকল্প খোলা নেই আবাহনীর সামনে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪০ মিনিটে প্রথম গোল হজম করে আবাহনী। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অবশ্য স্বাগতিকদের হয়ে গোলটি শোধ করে দেন ব্রাজিলিয়ান আলভেজ।

৬৪ মিনিটে আবারও গোল হজম আবাহনীর। ৮০ মিনিটে সানডে চিজোবা সেটিও শোধ দিলে সমতা মেনেই খেলা শেষ করে স্বাগতিকরা।

বিষয়:আবাহনী লিমিটেড এএফসি কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…