চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদিনিদের বাপ-ছেলের পর ইব্রা চান নাতির সঙ্গেও খেলতে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো দুর্দান্ত প্রতাপে খেলে চলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বয়স তার কাছে কেবলই একটা সংখ্যা, প্রতিপক্ষরাও বেশ টের পাচ্ছে। ৩৯ বছরেও মৌসুমে ৮ ম্যাচে ১০ গোল, ক্রিস্টিয়ানো রোনালদো ও রোমেলু লুকাকুর সঙ্গে যৌথভাবে আছেন সিরি আ’র গোলদাতাদের শীর্ষে।

দুই দশকের ক্যারিয়ারে ৭ দেশের শীর্ষ লিগগুলোতে খেলার অভিজ্ঞতা আছে ইব্রার। স্বদেশ সুইডেনের মালমো ক্লাবের হয়ে খেলা শুরু। পরে আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সি হয়ে ফের মাঠ মাতাচ্ছেন এসি মিলানে এসে।

২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত সুইডিশদের সাবেক ফরোয়ার্ড তিন বছর ছিলেন ইন্টার মিলানে। সেসময়ে বিশ্বের অন্যতম ক্ল্যাসিক প্রতিদ্বন্দ্বিতা ছিল দুই মিলানের ‘ডার্বি’তে। ডার্বিতেই এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে ইব্রার।

Banglabid

একদশক পর এসি মিলানে ফিরে আসার পর সুইডিশ তারকা সতীর্থ হিসেবে পেয়েছেন মালদিনিদের তৃতীয় প্রজন্ম, অর্থাৎ পাওলোপুত্র ড্যানিয়েলকে। যেভাবে চালিয়ে যাচ্ছেন ড্যানিয়েলের পুত্রের সঙ্গেও খেলার ইচ্ছার কথা বিবিসিকে জানিয়েছেন ইব্রা।

‘আমি পাওলো মালদিনির বিপক্ষে খেলেছি। এখন তার ছেলে ড্যানিয়েলের সঙ্গে খেলছি। আশা করি ড্যানিয়েলের ছেলের সঙ্গেও একদিন খেলবো। করতে পারলে তা হবে অলৌকিক কিছু!’

ইব্রার সমসাময়িক যারা ফুটবলার ছিলেন, তারা খেলা ছেড়ে এতদিনে হয় কোচ নয়তো ফুটবল পণ্ডিতের কাজ করছেন। কিন্তু থামাথামি ইচ্ছা নেই ইব্রার।

Reneta

‘যতদিন চালিয়ে যেতে পারবো, ততদিন পর্যন্ত থামার কোনো ইচ্ছা নেই। আমাকে শুধু শারীরিকভাবে ঠিক থাকতে হবে, বাকিটা এমনি এমনি হয়ে যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিজ্লাতান ইব্রাহিমোভিচমালদিনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদ বুদ্ধিজীবী দিবসে চ্যানেল আইয়ে ‘জয়যাত্রা’

পরবর্তী

‘বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টি’দের আইইউবি’র সম্মাননা

পরবর্তী
আইইউবি

‘বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টি’দের আইইউবি’র সম্মাননা

বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT