চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ শুরু হচ্ছে মূকাভিনয় উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৭
বিনোদন
A A
মার্সেল মার্সো

মার্সেল মার্সো

‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ৯৫তম জন্মদিন ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উপলক্ষে ‘জাতীয় মূকাভিনয় উৎসব ২০১৭’ আয়োজন করেছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। ‘শুদ্ধ সংস্কৃতি রুখবে, অপসংস্কৃতির সকল দ্বার’ স্লোগান নিয়ে আজ মঙ্গলবার শুরু হচ্ছে এই উৎসব। বাংলদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উৎসবে থাকবে আলোচনা, র‌্যালি, সেমিনার, মূকাভিনয় ও মূকনাট্য।

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি থাকবেন কামাল বায়েজিদ, খেরেশেদুল আলম, ইসরাফিল আহমেদ রঙ্গন ও শফিকুল ইসলাম ডাবলু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন। উদ্বোধনী অনুষ্ঠানে মূকাভিনয় করবে মুক্তমঞ্চ নির্বাক দল, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন ও শামুক থিয়েটার।

আগামীকাল বুধবার মার্সেল মার্সোর জন্মদিন ও ’বিশ্ব মূকাভিনয় দিবস’ উপলক্ষে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মারক র‌্যালি অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৪টায় সেমিনার কক্ষে ‘মূকাভিনয়ের শিল্পরূপ’ শীর্ষক আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন। আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন বাবুল বিশ্বাস, কামাল উদ্দিন কবীর, ইসরাফিল আহমেদ রঙ্গন, জাহিদ রিপন, অনন্ত হীরা, নাদেজদা ফারজানা মৌসুমী, নিথর মাহবুব, মীর লোকমান প্রমুখ। সন্ধ্যা ৭টা থেকে স্টুডিও থিয়েটারে পরিবেশিত হবে

স্বপ্নদলের মূকনাট্য ‘জাদুর প্রদীপ’
Banglabid

উৎসরের শেষদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ড. ইনামুল হক এবং বিশেষ অতিথি ঝুনা চৌধুরী, শহিদুল হাসান শামীম ও ধীমান সাহা জুয়েল। মূকাভিনয় পরিবেশন করবে প্যান্টোমাইম মুভমেন্ট, জেন্টলম্যান প্যান্টোমাইম ও শ্রুতি সাংস্কৃতিক একাডেমি।

বুধবার স্বপ্নদলের মূকনাট্য ‘জাদুর প্রদীপ’ দর্শনীর বিনিময়ে পরিবেশিত হবে। এছাড়া অন্য আয়োজনগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

Reneta

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নর্থ কোরিয়ার ‘অগ্রগতিতে’ উদ্বিগ্ন সাউথ কোরিয়া

পরবর্তী

রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনেও অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের প্রতিনিধিরা

পরবর্তী

রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনেও অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের প্রতিনিধিরা

অধিনায়ক মুমিনুল, সহ-অধিনায়ক নাসির

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT