চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শের তোপের মুখে রুট-বাটলারের লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ পূর্বাহ্ন ১৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওভাল টেস্ট হারলেই ১৮ বছর পর ঘরের মাঠে অ্যাশেজ হারের হতাশা জুটবে ইংল্যান্ডের, ড্র করলেও তাই। এমন বাঁচা-মরার ম্যাচ অথচ শুরুতেই কিনা স্নায়ু নড়বড়ে হয়ে গেল ইংলিশদের! প্রায় দশ মাস পর টেস্টে ফেরা মিচেল মার্শের তোপে প্রথম দিনে ৮ উইকেটে ২৭১ পর্যন্ত গেছে জো রুটের দল।

টস জিতে ওভালে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক প্রমাণ করেছেন পেসাররাই, বিশেষ করে মিচেল মার্শ। প্যাট কামিন্স-জস হ্যাজেলউডদের মতো পেসারকে আড়াল করে একাই নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন কামিন্স ও হ্যাজেলউড।

উইকেট শিকারের শুরুটা হয়েছে কামিন্সের হাত ধরে। তাকে খেলতে গিয়ে ১৪ রানে স্লিপে স্টিভেন স্মিথের ক্যাচ হন চলতি অ্যাশেজে ইংলিশদের অন্যতম ‘ফ্লপ’ ব্যাটসম্যান জো ডেনলি। এরপর প্রথম সেশনে আর কোনো ধাক্কা খায়নি ইংল্যান্ড। ওপেনার ররি বার্নসকে নিয়ে নিরাপদেই সেশনের বাকি সময়টা পার করে দেন অধিনায়ক জো রুট।

দ্বিতীয় সেশনের প্রথমভাগে আবারও ধাক্কা খায় ইংল্যান্ড। ৪৭ রানে হ্যাজেলউডের বলে মার্শের হাতে ধরা পড়েন বার্নস। ভাঙে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৬ রানের প্রতিরোধ।

জুটি ভাঙতেই মার্শের কবলে পড়েন ইংলিশ ব্যাটসম্যানরা। বেন স্টোকস, জনি বেয়ারস্টো, স্যাম কারেনরা ছোটখাটো ইনিংস খেলে থিতু হওয়ার চেষ্টা করলেও কাউকে খুঁটি গাড়তে দেননি মিডিয়াম পেসার মার্শ।

অন্যপ্রান্তে একাই লড়ে যাওয়ার চেষ্টা করেছেন রুট। কিন্তু তিন দফা জীবন পাওয়ার পরও ইনিংস লম্বা করতে পারেননি স্বাগতিক অধিনায়ক। ৫৭ রানে তার স্টাম্প ভাঙেন কামিন্স। ২০৫ রানে ৭ উইকেট হারিয়ে দুর্দশা তখন ইংলিশদের।

Reneta

নড়বড়ে অবস্থা থেকে তাদের টেনে তোলেন জস বাটলার। ডানহাতি ব্যাটসম্যান অপরাজিত আছেন ৬৪ রানে। সঙ্গী ১০ রান করা লিচ।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯মিচেল মার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ অনুষ্ঠানে পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা-ক্ষোভ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানালেন বিসিবি-বাফুফে সভাপতি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ফেসবুক-টিকটকে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইমরানের স্বাস্থ্য নিয়ে বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক উদ্বেগ জানালেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT