ক্রিকেট

মার্শালের সেঞ্চুরি, অপেক্ষায় নাসির

ক্রিকেটার নাসির মাঠে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার নাসির মাঠে ব্যাট হাতে সেঞ্চুরি উদযাপন করছেন, পেছনে দর্শক ও শহরের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন মার্শাল আইয়ুব। বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রোর অধিনায়ক খেলেছেন ১১২ রানের ইনিংস।

বরিশালকে ২৪১-এ অলআউট করে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩২৪ রান তুলেছে মেট্রো। ৩ উইকেট হাতে রেখে দলটির লিড ৮৩ রানের। শহিদুল ইসলাম ৪২ ও আবু হায়দার রনি ২১ রানে অপরাজিত আছেন।

বিকেএসপিতে অপর ম্যাচে দলের বিপদের সময় হাল ধরেছেন নাসির হোসেন। রংপুর বিভাগের ক্রিকেটার দলের চরম বিপদে প্রতিরোধ গড়ে ৯৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন। মেরেছেন ১১টি চার ও দুটি ছয়।নাসিরের সেঞ্চুরি উদযাপন, ক্রিকেট মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিরের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও খুব বেশি দূর যেতে পারেনি রংপুর বিভাগ। সাইফ হাসানের সেঞ্চুরিতে ঢাকার করা ৩৬৫ রানের জবাবে তারা ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৯৪ রান। এখনো নাসিরের দল ১৭১ রানে পিছিয়ে।

বিষয়:নাসির মার্শাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…