বাংলাদেশের মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও রূপবান পত্রিকার সম্পাদক জুলহাস মান্নান ও তার বন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি এই ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছেন।
তিনি জুলহাজ মান্নানকে মার্কিন দূতাবাসের একজন প্রিয় কর্মী এবং সমকামীদের নিয়ে কাজ করে এমন একজন সাহসী এ্যক্টিভিস্ট হিসেবে উল্লেখ করেন।
সোমবারের ব্রিফিংয়ে কিরবি বলেন, আমাদের দূতাবাস পরিবারের প্রিয় সদস্য ও এলজিবিটি অধিকার, মানবাধিকারের সাহসী সমর্থক জুলহাস মান্নানের উপর বর্বরোচিত হামলায় আমরা ক্ষুব্ধ। এটি অসমর্থনীয় ও অমার্জনীয়।
তিনি আরো বলেন, ‘আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ হিসেবে তার জীবন ও কর্মকে বিশ্বজুড়ে মানবাধিকার ও মর্যাদা রক্ষার জন্য উদযাপন করবো।







