রাজনীতি

মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা বলেছে বিএনপি

মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা বলেছে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন মার্কিন মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের সঙ্গে বৈঠকটি ছিল সৌজন্যমূলক।

ঢাকায় সফররত মার্কিন মন্ত্রীর সঙ্গে বিএনপি’র একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সোমবার সকাল ৮টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের বাসায় এ বৈঠক হয়। প্রায় ঘন্টাব্যাপী তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা বলেছে বিএনপিবৈঠক থেকে বের হয়ে আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাই রাজনৈতিক বিষয়েই আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং নজরুল ইসলাম খান অংশ নেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…