আন্তর্জাতিক

মার্কিন নৌ ঘাঁটিতে হামলায় ৪ মেরিন সেনা নিহত

মার্কিন নৌ ঘাঁটিতে  হামলায় ৪ মেরিন সেনা  নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির চাত্তানুগা’র দু’টি সামরিক ঘাঁটিতে এক বন্দুকধারীর গুলিতে ৪ মেরিন সেনা নিহত হয়েছে। চাত্তানুগার মেয়র অ্যান্ডি বার্কে জানিয়েছেন, পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়।

এ হামলার ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী’ ঘটনা হিসেবে বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দু’টি আলাদাস্থানে আধাঘণ্টা ধরে এই হামলা চলে। প্রথমে বন্দুকধারী আবদুল আজিজ একটি সেনা নিয়োগ কেন্দ্রের দরজায় একঝাঁক গুলিবর্ষণ শেষে সাত মাইল দূরে একটি নৌঘাঁটিতে হামলা চালিয়ে ৪ মেরিন সেনাকে হত্যা করে।

এরপর পাল্টা হামলায় ওই বন্দুকধারীও নিহত হন।

বিষয়:যুক্তরাষ্ট্রসন্ত্রাসী হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…