চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচন পেছানোর দাবি ডোনাল্ড ট্রাম্পের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মেইলের মাধ্যমে ভোট গ্রহণ হলে নির্বাচনে জালিয়াতি ও প্রতারণামূলক নির্বাচন হবে-এমন দাবি তুলে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন নির্বাচন পেছানোর পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি বলছে, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট পেছানের পক্ষে নিজের মত ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেইলের মাধ্যমে ভোট গ্রহণের বিপক্ষে তার অবস্থান। তার বক্তব্য, এটি হবে প্রতারণামূলক নির্বাচন।

এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, মেইলের মাধ্যমে ২০২০ সালের সাধারণ ভোট গ্রহণ হবে মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি এবং প্রতারণামূলক। দেশের জন্য এটি হবে মারাত্মক বিব্রতকর।  মানুষ যতক্ষণ পর্যন্ত নিরাপদে, নিশ্চিতে ভোট দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন পেছানো হোক।

বিশ্ব মহামারি করোনাভাইরাসের আশঙ্কায় দেশের অনেক রাজ্য মেইলের মাধ্যমে আগামী নির্বাচনে ভোট গ্রহণের কথা ভাবছে। কিন্তু মেইলের মাধ্যমে ভোট গ্রহণে জালিয়াতির আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই তিনি নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে নিজের মত তুলে ধরেছেন।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই যুক্তি উড়িয়ে দিয়েছে স্বয়ং তার নিজ দলের শীর্ষ রাজনীতিবিদরা। রিপাবলিকান দলের নেতারা বলছেন, জালিয়াতির আশঙ্কায় প্রেসিডেন্টে নির্বাচন পেছানোর দাবি যৌক্তিক নয়। ট্রাম্পের নির্বাচন স্থগিত করার কর্তৃত্ব নেই। এটির কর্তৃত্ব পুরোপুরি কংগ্রেসের।

সাধারণত মার্কিন নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে থাকেন মার্কিন কংগ্রেস। এটি পেছানোর কোনো সুযোগ নেই। কংগ্রেস কর্তৃক ২০২১ সালের ২০ জানুয়ারি পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের শপথ নেয়ার দিন নির্ধারিত আছে। তা পরিবর্তনে মার্কিন সংবিধানে কোনো বিধান রাখা হয়নি।

Reneta

করোনাভাইরাসের শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে অনেক মানুষ। এই অবস্থায় ই-মেইলে ভোট গ্রহণের চিন্তা করছে দেশটির বিভিন্ন রাজ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

জুলাই ৯, ২০২৬

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT