দাঙ্গায় ইন্ধন জোগানোর অভিযোগ ওঠেছে মার্কিন নারী সাংবাদিক এমি গুডম্যানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ: নর্থ ডাকোটার পিপলিনে নেটিভ আমেরিকানদের একটি বিক্ষোভে সংবাদ সংগ্রহের করার সময়-সেখান থেকে ধারণ করা একটি ভিডিও চিত্র সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করলে তা পরবর্তীতে দাঙ্গায় রূপ নেয়।
দ্যা ডেমক্রেসি নাউ’র এ রিপোর্টার ইতিমধ্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগ আইনি ভাবে মোকাবেলার কথা জানিয়েছেন। আগামীকাল সোমবার তিনি আদালতে আত্মসমর্পন করবেন।
এরপরই ডিসট্রিক জাজ এমির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে দাঙ্গায় এমির সংশ্লিষ্টটার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে।
উল্লেখ্য, গত মাসের শেষের দিকে এমি বিতর্কিত ভিডিওটি ফেসবুকে আপলোড করেন। ভিডিওটিতে বিক্ষোভ দমনে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ওঠে আসে।যা পরবর্তীতে দাঙ্গা সৃষ্টিতে ইন্ধন জোগায় বলে অভিযোগ করা হচ্ছে।
এমি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন: আমি কোনো অনুপ্রবেশকারী ছিলাম না। আবার দাঙ্গায় কোনো উস্কানীও দেয়নি। শুধুমাত্র ওই বিক্ষোভে একজন সাংবাদিকের দায়িত্ব পালন করছিলাম।










