চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন থিংকট্যাংক হ্যাকের রুশ চেষ্টা রুখে দেয়ার দাবি মাইক্রোসফটের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মার্কিন ডানপন্থী দু’টি থিংকট্যাংকের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে মাইক্রোসফট। নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে রুশ সরকার সংশ্লিষ্ট হ্যাকাররা রিপাবলিকানদের জরুরি দু’টি কৌশল কেন্দ্রে হানা দিতে চেয়েছিলো বলে দাবি করেছে মার্কিন এই সফটওয়্যার জায়ান্ট।

মাইক্রোসফটের দাবি, গত সপ্তাহে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও দি হাডসন ইনস্টিটিউটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছিলো হ্যাকাররা। এই চেষ্টার পেছনে রুশ হ্যাকিং গ্রুপ ‘ফ্যান্সি বিয়ার’ জড়িত ছিলো বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসফটের এমন দাবিকে নাকচ করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, মাইক্রোসফট বেসরকারি প্রতিষ্ঠান হয়ে মার্কিন সরকারের উকিলের মতো আচরণ করছে। রাজনৈতিক খেলা খেলতে নেমেছে প্রতিষ্ঠানটি। যেখানে মার্কিন মধ্যবর্তী নির্বাচনই এখনো হয়নি সেখানে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা এবং তাতে রাশিয়াকে জড়ানো পুরানো অভ্যাসই দেখা যাচ্ছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সাইবার প্রভাব নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। এর মধ্যে এবার মধ্যবর্তী নির্বাচনেও ওয়াশিংটন-মস্কোর মধ্যে সাইবার উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে এই খবর দিলো মাইক্রোসফট।

ট্যাগ: রুশ হ্যাকিংহ্যাকহ্যাকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অটিস্টিকদের জন্য কোরবানি করবেন সুজানা

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে কোরবানির মাংস দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে কোরবানির মাংস দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঈদ

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT