চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারিয়া নূরের একাদশ তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
বিনোদন
A A

৭ বছরের উপস্থাপনা ক্যারিয়ারে সবমিলিয়ে ৫ হাজারের বেশি এপিসোড সঞ্চালনা করেছেন মারিয়া নূর। কর্পোরেট, মঞ্চ, টিভি শো, খেলার মাঠের অসংখ্য শো দিয়ে উপস্থাপক হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। এবার মারিয়া নূর নতুন শো নিয়ে হাজির হচ্ছেন চ্যানেল আইয়ে।

তিনি জানালেন, নতুন এ লাইভ শোতে থাকবেন দেশের জনপ্রিয় ১১ জন তারকা।শো’টির নাম ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’।

দারাজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’-তে ১১ নভেম্বর দারাজের ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’তে দারাজ অ্যাপের মাধ্যমে যত খুশি ততো শপিং করতে পারবে সাধারণ ক্রেতারা। সেই উপলক্ষে এই শোয়ের আয়োজন।

যেখানে অতিথি হিসেবে থাকবেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান থেকে শুরু করে চিত্রনায়িকা পূর্ণিমা, মেহজাবীন, অপু বিশ্বাস, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, তানজিন তিশা, সিয়ামসহ মোট ১১ জন তারকা।

১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ৮ টায় ঘণ্টাব্যাপী শোটি অনুষ্ঠিত হবে। প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায় এবং দারাজের অফিশিয়াল ফেসবুক পেজে।

শুধুমাত্র ১০ নভেম্বর অনুষ্ঠানটি প্রচার হবে রাত সাড়ে ১১ টায়, যেদিনের অতিথি সাকিব আল হাসান! দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এসএমএসের মাধ্যমে দর্শকরা যুক্ত হতে পারবেন। প্রতি অ্যাপিসোডে ভাগ্যবান ৫ জন দর্শক স্পিন দ্য উইনের মাধ্যমে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।

Reneta

নতুন এ শোতে পছন্দের তারকা অতিথিদের সঙ্গে আড্ডার পাশাপাশি খেলার সুযোগ পাবেন দর্শক। সেজন্য অন্যরকমভাবে হাজির হচ্ছেন মারিয়া নূর।

চ্যানেল আই স্টুডিওতে মারিয়া নূর

চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, সরাসরি যুক্ত হয়ে খেলার সুযোগটা শো’র অন্যরকম স্পার্ক হবে। শোটি লাইভ হবে। আমার কাছে লাইভ শো-ই বেশি মজা লাগে। এখানে ভুল করার সুযোগ নেই। নিজেকে পুশ করার সুযোগ থাকে। কিন্তু রেকর্ড শো হলে একাধিকবার টেক নিয়ে করা যায়।

এরইমধ্যে মঙ্গলবার বিকেল থেকে চ্যানেল আইয়ের স্টুডিওতে হয়েছে অনুষ্ঠানটির প্রমো শুট। ১১ দিনব্যাপী ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আকা রেজা গালিব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসতানজিন তিশাপূর্ণিমামারিয়া নূরমেহজাবীনমোশাররফ করিমলিড বিনোদনসাকিব আল হাসানসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT