চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েদি হিসেবে কারাগারে সালমানের এক রাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

কুড়ি বছর আগের কৃষ্ণসার হত্যা মামলায় রায় হয়েছে বৃহস্পতিবার। আর এ রায়ে ৫ বছরের জেল হয়েছে এই তারকার। যার ফলশ্রুতিতে কয়েদি হিসেবে একরাত জেলখানায় কাটালেন বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান।

বহুদিন ধরেই চলছিলো কৃষ্ণসার হত্যা মামলাটি। একই মামলায় আসামি ছিলেন সাইফ আলী খান, সোনালী বিন্দ্রে, টাবু ও নিলম কুঠরী। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন। কিন্তু হরিণ হত্যার দায়ে ফেঁসে গেলেন সালমান। যোধপুর আদালতের নির্দেশে বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড পেয়েছেন ভারতের তুমুল জনপ্রিয় এই নায়ক।

আদালতের নির্দেশেই বৃহস্পতিবারেই যোধপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিলো সালমানকে। যেখানে দাগি আসামিরা কারা বরণ করছেন। কয়েদি হিসেবে যোধপুর কারাগারে সালমানের নাম্বার ছিলো ১০৬।

যদিও শুক্রবার সকালেই তার জামিনের জন্য যোধপুর আদালতে হাজির হয়েছেন তার আইনজীবী। ৫১ পৃষ্ঠার জামিননামা নিয়ে এরইমধ্যে আদালতে চলছে শোনানি। এদিকে বাইরে বলিউডের মানুষেরা অপেক্ষায় আছেন সালমানের মুক্তির জন্য।

কুড়ি বছর আগে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে সালমানসহ আরো কয়েকজন দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে হত্যা করেন। বিপন্ন এই প্রাণী মারা ভারতে নিষিদ্ধ। বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৯(৫১) ধারায় বিচারক সালমানকে অপরাধী ঘোষণা করেন। বিশ বছর আগে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের যোধপুর আদালত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কয়েদিবলিউডলিড বিনোদনসালমান খানহরিণ
শেয়ারTweetPin1

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT