চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘মহীনের ঘোড়াগুলি’র রঞ্জন ঘোষাল

সিএইচআই + এইচটি সিএইচআই + এইচটি
২:১৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২০
বিনোদন
A A

মারা গেছেন সত্তর দশকের সাড়া জাগানো রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

স্ত্রী সঙ্গীতা ঘোষাল ও দুই পুত্রের সঙ্গে বেঙ্গালুরুতে বসবাস করে আসছিলেন‘মহীনের ঘোড়াগুলো’র অন্যতম এই ঘোড়া। বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই বিদায় নেন রঞ্জন ঘোষাল। ভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তার পরিবার।

হাইপ্রেসারের সমস্যা ছিল রঞ্জন ঘোষালের। পাশাপাশি গত বছর তার বিরুদ্ধে মিটু অভিযোগ উঠায় মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন এই শিল্পী।

অভিযোগ ছিল ফেসবুক মেসেঞ্জারে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন রঞ্জন ঘোষাল। ঘটনা ২০১৯-এর অক্টোবরের। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে নিজের মুহূর্তের ভুল স্বীকার করেন নিয়ে ফেসবুকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন রঞ্জন ঘোষাল। সেটাই ছিল তাঁর শেষ ফেসবুক পোস্ট। তারপর থেকে গত ৮ মাস যাবত সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা মেলেনি তাঁর। নিজেকে গুটিয়ে নিয়েছিলেন রঞ্জন ঘোষাল।

১৯৭৪ সালে গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সাত সদস্য মিলে তৈরি করেছিলেন ‘মহীনের ঘোড়াগুলি’। শুরুতে ব্যান্ডটির নাম ছিল সপ্তর্ষি। রঞ্জন ঘোষালই ‘মহীনের ঘোড়াগুলি’ নামটি প্রস্তাব করেছিলেন।

রঞ্জন ঘোষালের মৃত্যুর খবর শোনে এদিন ‘মহীনের ঘোড়াগুলি’র অন্যতম সদস্য প্রদীপ চট্টোপাধ্যায় বন্ধুকে স্মরণ করে ফেসবুকে লেখেন, ‘আরও একসাথে কিছু কাজ বাকি ছিল! কত কী করার আছে বাকি…’

সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক (১৯৭৭), অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (১৯৭৮) এবং দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি (১৯৭৯) এই তিন অ্যালবাম ভারতীয় রক মিউজিকের মাইলস্টোন। আশির দশকের গোড়ায় ব্যান্ড ছেড়ে নিজেদের কর্মজগতে ব্যস্ত হয়ে পড়েন সকলে, তবে ১৯৯৫ সালে ফের মুক্তি পায় মহীনের ঘোড়াগুলির ‘আবার বছর কুড়ি পরে’। এই অ্যালবামেরই গান ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’-যা আজকের জেনারেশনের কাছেও ততটাই জনপ্রিয়।

সঙ্গীতের পাশাপাশি রঞ্জন ঘোষাল, ইংরেজি ও বাংলা ভাষায় একাধিক কবিতা, গল্প এবং চলচ্চিত্র ও মঞ্চ নাটকের জন্য চিত্রনাট্য রচনা করেছেন। বেঙ্গালুরুতে স্ত্রী সঙ্গীতার গ্রুপ থ্রি নামে একটি থিয়েটার দলের সঙ্গে ইংরেজি নাটক পরিচালনা এবং পারফর্ম করতেন রঞ্জন ঘোষাল।-হিন্দুস্তান টাইমস

ট্যাগ: গৌতম চ্যাটার্জীমহীনের ঘোড়াগুলিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাঙা হচ্ছে এফডিসির বিখ্যাত দুটি শুটিং ফ্লোর

পরবর্তী

যেকেনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর অবস্থানে: ওবায়দুল কাদের

পরবর্তী
ফাইল ছবি

যেকেনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর অবস্থানে: ওবায়দুল কাদের

সংসদে বাংলাদেশ ব্যাংক-সংশোধন বিল'২০ পাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT