চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘বাধাই হো’ খ্যাত সুরেখা সিকরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২১
বিনোদন
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘বাধাই হো’ খ্যাত ভারতের জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেত্রী সুরেখা সিকরি। শুক্রবার (১৬ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার।

গেল বছর ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন সুরেখা সিকরি। সেসময় বেশ কিছুদিন তিনি হাসপাতালে অবস্থান করেন। বাড়ি ফিরলেও তিনি আর তেমন সুস্থ হননি।

১৯৭৮ সালে ‘কিসসা কুর্সি কা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন সুরেখা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সমান দক্ষতায় কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। সেই সঙ্গে ছিল তার থিয়েটার করার অভিজ্ঞতাও।

তবে কখনো সিনেমার নায়িকা হতে চাননি তিনি। চেয়েছিলেন শুধু অভিনেত্রী হয়ে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে। যার ছাপ রেখে গেছেন ‘কিসসা কুর্সি কা’, ‘তামস’, ‘সমীর ল্যাংড়ে পে মত রো’, ‘সর্দারি বেগম’, ‘মাম্মো’, ‘জুবেইদা’ থেকে ‘বাধাই হো’র মতো সিনেমাতে।

টেলিভিশনেও তিনি চুটিয়ে অভিনয় করেছেন ‘সিআইডি’, ‘বালিকা বধূ’, ‘সাত ফেরে’র মতো একাধিক ধারাবাহিকে। তিনবার সেরা-সহ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘মাম্মো’, ‘তামস’ ও ‘বাধাই হো’-র জন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রয়াতবলিউডবাধাই হোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১০ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আভাস

মে ১২, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

বিদেশে ভিসা আবেদনে ডিপোজিট পাঠানো সহজ হলো

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT