মারা গেছেন পপ তারকা তাজ

পপ তারকা তাজের ছবি, তিনি কালো পোশাক ও সানগ্লাসে রয়েছেন, তার মৃত্যু সংবাদে শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
শুক্রবার (২৯ এপ্রিল) মাত্র ৫৪ বছর বয়সে মারা গেছেন স্টেরিও নেশনের পপ তারকা তাজ। যার আসল নাম তারসেম সিং সাইনি। তবে তিনি মঞ্চে পরিচিত ছিলেন জনি জি নামে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হার্নিয়ায় ভুগছিলেন এই পপ তারকা। দুই বছর আগে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীর মধ্যে সেটি স্থগিত হয়ে যায়।
অতঃপর চলতি বছরের মার্চে কোমায় চলে যান তাজ। মাঝে তার শারীরিক অবস্থার ক্ষাণিকটা উন্নতি হলেও শেষমেশ শুক্রবার মারা যান তাজ।
১৯৮৯ সালে অ্যালবাম ‘হিট দ্য ডেক’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন তাজ। এছাড়াও তার জনপ্রিয় হিট গানগুলির মধ্যে রয়েছে ‘প্যার হো গয়া’, ‘নাচেঙ্গে সারি রাত’, এবং ‘গালান গোরিয়ান’।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






