বিনোদন

মারা গেছেন কালজয়ী অভিনেতা সৌমিত্র’র স্ত্রী দীপা

কালজয়ী অভিনেতা সৌমিত্র মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন স্ত্রী দীপা চ্যাটার্জী, এবার তিনিও মারা গেলেন

সৌমিত্রের স্ত্রী দীপা ও তার স্বামী একসঙ্গে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌমিত্রের স্ত্রী দীপা ও তার স্বামী একসঙ্গে উপস্থিত, বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতার পরিবারের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কালজয়ী অভিনেতা সৌমিত্র চ্যাটার্জীর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন স্ত্রী দীপা চ্যাটার্জী, এবার তিনিও মারা গেলেন। রবিবার ভোররাতে মৃত্যু হয় দীপা চ্যাটার্জীর। এমন খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মৃত্যুকালে দীপা চ্যাটার্জীর বয়স হয়েছিল ৮৩ বছর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বছর ১৫ নভেম্বর মৃত্যু হয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এরপর থেকেই নাকি ভেঙে পড়েছিলেন দীপা।

সংবাদ মাধ্যমে খবর, গত ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন দীপা চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর তার কিডনির সমস্যাও ধরা পড়ে।

১৯৬০ সালে দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রেম করেই বিয়ে করেন তারা। প্রায় ছয় দশক ধরে এই জুটি সংসার করেন। ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন দীপা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারে সাফল্যের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক পাশ করা দীপা চ্যাটার্জী কয়েকটি ছবিতে অভিনয়ও করেন। যার মধ্যে অন্যতম গাছ ও দুর্গা।

বিষয়:অভিনয় কলকাতা টলিউড বিয়ে মৃত্যু সৌমিত্র চট্টোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…