চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কবি ও শিল্পী খালিদ আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২২, মার্চ ২০২১
শিল্প সাহিত্য
A A
খালিদ আহসান এর ছবি, বাংলার কবি ও শিল্পী, মৃত্যুর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি ও প্রচ্ছদশিল্পী খালিদ আহসান আর নেই। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবি ও শিল্পী খালিদ আহসানের মৃত্যুর কারণ জানিয়ে লেখেন, মাসখানেক ধরে করোনায় আক্রান্ত হয়ে নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন খালিদ আহসান। প্রথমে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল আইসিইউতে ভর্তি করা হলেও পরে তার অবস্থা আরও সংকটাপন্ন হলে ঢাকায় বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি জানান, কবি ও শিল্পী খালিদ আহসানের মরদেহ সোমবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টায় চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শ্রদ্ধা জানানোর জন্য খালিদ আহসানের মরদেহ চেরাগী পাহাড় মোড়ে রাখা হবে। এরপর বাদ যোহর কদম মোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে।

গত শতকের সত্তর দশকের তুখোড় কবি ও শিল্পী খালিদ আহসান। তিনি স্ত্রী শিল্পী আইভি হাসান, এক মেয়ে ও অসংখ্য ভক্ত–গুণগ্রাহী রেখে গেছেন।

খালিদ আহসানের জন্ম ১৯৬৭ সালের ৬ নভেম্বর। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। স্কুলজীবনেই তিনি লেখালেখি শুরু করেন। তিনি বাংলাদেশের সত্তর দশকের অন্যতম কবি। তার আটটি কাব্যগ্রন্থ। সর্বশেষ ‘ঝিঁঝিঁর কনসার্ট’ প্রকাশ হয়েছে ২০১৯ সালে।

ট্যাগ: কবিপ্রচ্ছদশিল্পীলেখকশিক্ষকশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সেরাটা দিতে চায় বাংলাদেশ

পরবর্তী

সাইফ হাসানের সেঞ্চুরিতে শুরু জাতীয় লিগ

পরবর্তী
ক্রিকেটার সাইফ হাসান সেঞ্চুরি উদযাপন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফ হাসানের সেঞ্চুরিতে শুরু জাতীয় লিগ

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুষারের ১, ইমরুলের ১০ রানের আক্ষেপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT