মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি।
ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারা অনুযায়ী এই আবেদন করা হয়েছে বলে রোববার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন পরীমনির আইনজীবী জেড আই খান পান্না।
গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়।
গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।
র্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।
পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেওয়ার বিষয়ে রুল দেন হাইকোর্ট। গত ৩১ অগাস্ট বিচারিক আদালত পরীমনিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।








