চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর নয়া পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা দেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে, হত্যার উদ্দেশ্যে লাঠিচার্জ করেছে তাদের নামে তো মামলা হবেই। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে এরচেয়ে বেশি হলে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকতো, তবে সেটা ঘটেনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা চাচ্ছিল প্রাণহানি ঘটিয়ে আশঙ্কাজনকভাবে নির্বাচনকে বানচাল করা, কিংবা তাদের অশুভ উদ্দেশ্য থাকতে পারে। তা না হলে এ ধরনের আক্রমণ করার কোন মানে হয় না।

আসাদুজ্জামান কামাল বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের ২৩ জন সদস্য আহত হয়েছেন। এরমধ্যে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শিবলী নোমান, মতিঝিলের এসি (পেট্রোল) মোঃ ইলিয়াস, মতিঝিলের জোনের এসি মিশু বিশ্বাস সহ উর্ধ্বতন ৫ পুলিশ কর্মকর্তা রয়েছেন।

Reneta

এসময় পুলিশ মহাপরিদর্শক ( আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি ড. হাসানুল হায়দার, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায় সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আহত পুলিশ সদস্যদের খবর নেয়ার একপর্যায়ে ডিএমপি কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, আমরা যখন জানতে পারি এ ধরনের ঘটনা ঘটছে, তখন আমি মির্জা ফখরুলকে ফোনে বলি ‘‘গত দুই দিন আপনারা উসবমুখর পরিবেশ বজায় রেখেছেন, আজ কেন এমন সহিংসতার ঘটনা ঘটছে, কেন আমাদের সদস্যদের ওপর হামলা হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে, যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।”

ফখরুলকে ফোন দেয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে মন্ত্রীকে জানান ডিএমপি কমিশনার। 

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে, এদের ভেতর তিনজনের অবস্থা গুরুতর। অধিকাংশের মাথায়, বুকে কাঁধে আঘাত লেগেছে। বৃহস্পতিবার তাদের সিটি স্ক্যান করানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনডিএমপি কমিশনারবিএনপিলিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির শাস্তি চান এইচটি ইমাম

পরবর্তী

শ্রমিকদের মজুরি বাড়াতে ক্রেতাদের দোহাই!

পরবর্তী

শ্রমিকদের মজুরি বাড়াতে ক্রেতাদের দোহাই!

সায়ন্তিকার বদলে অঙ্কুশের নায়িকা নুসরাত

সর্বশেষ

রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT