মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলার পতাকা ও চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পিলখানার হত্যা মামলা রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বুধবার রাজধানীর মতিঝিলে সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আদালতের দেয়া অধিকাংশ নির্দেশনাই বাস্তবায়িত হয়েছে। এই রায়ে বাহিনীতে কোনো প্রকার প্রভাব পড়বে না বলে জানান তিনি।
গত সোমবার বাংলাদেশ রাইফেলস-বিডিআরের সদর দপ্তর পিলখানায় কথিত বিদ্রোহের নামে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের দণ্ডাদেশ বাকিদের মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ৪ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট।
এছাড়াও বিচারিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে হাইকোর্টে ১৪৬ জনের সাজা বহাল এবং ১২ জনকে খালাস দেওয়া হয়েছে। বিচার চলাকালে বাকি দুই সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়।
আর বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া ৬৯ জনের মধ্যে ৩১ জনের সাজা বাড়িয়ে যাবজ্জীবন এবং ৪ জনকে ৭ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বাকি ৩৪ জনের খালাসের আদেশ বহাল রাখা হয়েছে।






