চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাবিয়ার কান্নায় মাশরাফীও কেঁদেছিলেন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:৪৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফী আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ ফেব্রুয়ারি, ২০১৬। ভারতের গৌহাটিতে সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভারোত্তোলনের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতে অঝরে কাঁদছেন মাবিয়া আক্তার সীমান্ত। আর দূর থেকে ভেসে আসছে, ‘আমার সোনার বাংলা…।’ এমন দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারেননি দেশের অগণিত মানুষ। তাদের একজন মাশরাফী বিন মোর্ত্তজাও।

‘এখনও স্পষ্ট মনে আছে। তখন আমরা চট্টগ্রামে ক্যাম্পে যাচ্ছি। ফেসবুক অন করে দেখি আপনি (মাবিয়া) কাঁদছেন। প্রথমে বুঝতে পারিনি। পুরোটা জানার পর…গাড়ির গ্লাসগুলো বন্ধ ছিল। অন্ধকার। মনের অজান্তে আমিও কাঁদছিলাম।’

সোমবার সন্ধ্যায় গুলশানে দেশের প্রথম ক্রীড়াভিত্তিক রেডিও স্টেশন রেডিও এজ ৯৫.৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন ক্রীড়াঙ্গনের তিন তারকা মাশরাফী বিন মোর্ত্তজা, জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সেখানে বসে এভাবে স্মৃতিচারণ করেন মাশরাফী।

মামুনুল ও মাবিয়া জানান, মাশরাফী তাদের কাছে অনুপ্রেরণার একটি নাম। দুই হাঁটুতে সাতটি সার্জারি নিয়ে মাশরাফী যেভাবে খেলেন তা দেখে দেশের সকল ক্রীড়াবিদদের অনুপ্রেরণা নেওয়ার কথা বলেন তারা।

মামুনুল ও মাবিয়ার মাশরাফী-বন্দনা শেষ হওয়ার আগেই ‘দুঃখিত’ বলে মাইক্রোফোন হাতে নিয়ে মাশরাফী বলেন ক্রিকেট ছাড়াও দেশের অন্যান্য খেলাধুলার প্রতি তার ভালবাসার কথা, ‘বাংলাদেশ টিম যখন ফুটবল খেলে বা ক্লাব পর্যায়ের খেলা হয় আমি দেখি। বিকেলে বাসায় থাকলে বাংলাদেশের ফুটবল দেখি এমনকি ক্লাবের ফুটবল ম্যাচও দেখি। সবচেয়ে বেশি দেখি পাসিং সিস্টেম এবং বল রিসিভ করার ক্ষমতা। এগুলো ফলো করি।’

মামুনুল ও মাবিয়াকে উদ্দেশ্য করে মাশরাফী বলেন, ‘এমন না যে আমি ক্রিকেট দেখি আমি কিন্তু আপনাদের খেলাও দেখি। এবং মনে প্রাণে চাই আপনারা জিতেন। আমিও আপনাদের ফলো করি অন্যান্য খেলাও ফলো করি। হকি খেলা (এশিয়া কাপ) হল। সাউথ আফ্রিকায় ছিলাম। যদিও ওভাবে দেখা হয়নি তবে রেজাল্ট ফলো করেছি। এই জন্য বারবার বলছি একটা স্পোর্টস টিভি চ্যানেল যদি আসে…আরও বেশি ফলো করতে পারব। রেডিওর মাধ্যমে শুরু হল, সামনে হয়ত টিভি চ্যানেল চলে আসবে।’

ভিডিওতে মাশরাফীর স্মৃতিচারণ:

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

পরবর্তী

ব্রিটিশ মন্ত্রী-এমপিদের যৌনকীর্তি ফাঁস

পরবর্তী
British Parliament session with politicians and officials in the House of Commons. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ মন্ত্রী-এমপিদের যৌনকীর্তি ফাঁস

চিকিৎসক উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪ জন, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢামেক হাসপাতালে চিকিৎসক উপর হামলায় গ্রেফতার ৪

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT