চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাফিয়া ডনদের দুষ্টচক্র ভাঙতেই হবে: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
- লিড নিউজ, শিক্ষা
A A

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন: মাফিয়া ডনদের দুষ্টচক্র ভাঙতেই হবে।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০১৯’র উদ্বোধানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন: মাফিয়া ডনরা দুষ্টচক্র গড়ে তুলেছে। এরা কারা আজকে যাদের নাম শুনি, পত্রপত্রিকায় চেহারা দেখি, বিরাট ধনী? কোথা থেকে এসে একেকজন বিরাট ডন হয়ে গেছে। এইসব ডনরা এখন চষে বেড়ায় ঢাকা শহর। অথচ অতীতে তাদের কাউকেই আন্দোলন-সংগ্রামের সময় খুঁজে পাওয়া যায়নি।

তিনি বলেন: এরা আগে কোথায় ছিল- যখন আমরা রাস্তায় মার খেতাম? এইচএম এরশাদ বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগের দুর্দিনে, আন্দোলন-সংগ্রামে এরা কোথায় ছিল? একটার চেহারাও তো ওই সময় দেখিনি।

মোহাম্মদ নাসিম বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন। বিদ্যুৎ সমস্যার সমধান হওয়ায় বাংলাদেশ এখন আলোকিত। সর্বক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। একাত্তরের পরাজিত পাকিস্তানও এখন বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে।

তিনি বলেন: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অশুভ চক্রের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রেও সফল হবে। বাংলাদেশ থেকে দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে হবে। দেশের শিক্ষার মান বাড়াতে হবে। এক্ষেত্রে কোন আপোষ করা যাবে না।

এর আগে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) আয়োজনে দেশের সর্ববৃহৎ ‘প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো’র ফিতা কেটে উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। পরে তিনি মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ফ্যাকড-ক্যাব’র সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন: এবারের আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় রয়েছে। এছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ থাকছে মেলায়।

২০১০ সাল থেকে এডুকেশন এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিয়ে আসছে। এবারের এক্সপোতে প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনো প্রকার ফি লাগবে না। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে ৫ম বারের মতো এই এডুকেশন এক্সপো শনিবার শেষ হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এক্সপোতে বিশ্বের প্রায় পাঁচ হাজার বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়া যাচ্ছে।

এক্সপো আয়োজক কমিটির সমন্বয়ক ও সানজেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল হক বলেন: এই আয়োজনের মূল উদ্দেশ্য হল আগ্রহী শিক্ষার্থীরা যাতে সঠিক তথ্য পায়, তা নিশ্চিত করা। মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রসেসিংসহ সার্বিক সেবা এখানে পাওয়া যাবে।

ট্যাগ: মোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তিতে নোবেলের দৌড়ে এগিয়ে ১৬ বছরের সেই পরিবেশকর্মী

পরবর্তী

প্রথমদিনে বাংলাদেশ-শ্রীলঙ্কা সমানে সমান

পরবর্তী

প্রথমদিনে বাংলাদেশ-শ্রীলঙ্কা সমানে সমান

পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT