চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মান্নার পাসপোর্ট ফেরত দিতে অাবারও নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
আদালত
A A
মাহমুদুর রহমান মান্না-জন্মদিন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আবার তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

পাসপোর্ট চেয়ে মান্নার আবেদনে শুনানি নিয়ে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এবিষয়ে আইনজীবী শাহদীন মালিক পরে সাংবাদিকদের বলেন, মাহমুদুর রহমান মান্নার যখন জামিন হয়, তখন একটা আদেশ ছিল যে, তার পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। এরপর চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন হলে পাসপোর্ট চেয়ে আবেদন করেন মান্না। গত বছরের ২৪ আগস্ট আপিল বিভাগ তাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেন। এখন আবার চিকিৎসা করাতে উনি বিদেশ যাবেন। তাই পাসপোর্ট চেয়ে আবেদন করেন। এরপর সর্বোচ্চ আদালত আজ তিন মাসের জন্য তাকে পাসপোর্ট ফেরত দিতে বলেছেন।

নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে মামলা করা হয়। পরদিন মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০১৬ সালের ৫ মার্চ একই থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ওই মামলাতেও মান্নাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ দুই মামলায় ওই বছরের ১১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান মান্না। পরে আপিল বিভাগ তা বহাল রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসপোর্টমান্নামাহমুদুর রহমান মান্নাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT