চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক মান্নাকে নিয়ে শিল্পী ইমরানের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২১
বিনোদন
A A

কিংবদন্তী চিত্রনায়ক মান্না। তাকে বলা হয় গণমানুষের নায়ক। প্রয়াত হলেও তাকে ভুলেনি বাংলার সিনেমাপ্রেমী দর্শক। মৃত্যুর পরেও সমান জনপ্রিয় এই চিত্রতারকাকে নিয়ে গাইলেন এই সময়ের জনপ্রিয় শিল্পী ইমরান।

প্রয়াত এই অভিনেতার জন্মদিন উপলক্ষে আগামি ১৪ এপ্রিল গানটি প্রকাশ করা হবে। নায়ক মান্নার নিজ হাতে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ডিজিটাল প্লাটফর্ম ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে ইমরানের গাওয়া গানটি।

চিত্রনায়ক মান্নাকে নিয়ে লেখা ‌‘স্বপ্ন ছিল তার হব পর্দার নায়ক’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। গানটির সুর করেছেন পূলক অধিকারী এবং সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান।

Banglabid

গানটিতে কণ্ঠ দিয়ে বেশ উচ্ছ্বসিত ইমরান। তিনি বলেন, আমার ভীষণ পছন্দের একজন মানুষ ছিলেন মান্না ভাই। মূলত তার আমি একজন বড় ফ্যান। আমার আক্ষেপ ছিল যদি মান্না ভাইয়ের লিপে আমার গানটি যেত! তবে আমি যখন শোবিজে আসি তখন তিনি আমাদের ছেড়ে চলে যান। সেই আক্ষেপের কিছুটা হলেও কমলো। কারণ মান্না ভাইকে নিয়ে আমি গানটি করতে পেরেছি। সেজন্য এই প্রজেক্টের সাথে জড়িত সকলকেই ধন্যবাদ। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

গানটি প্রসঙ্গে কবির বকুল বলেন, গানটি লিখতে প্রায় ২ মাস সময় লেগেছে। কারণ, এটি আমার কাছে অনেক স্পেশাল। আমি সৌভাগ্যবান, মান্না ভাইয়ের ক্যারিয়ারের বেশিরভাগ হিট গান আমারই লেখা। সেই দায়বব্ধতা থেকে আমি গানটি লিখি। আশাকরি গানটি হিট হবে। মানুষের মুখে মুখে এই গানটি থাকবে।

কৃতাঞ্জলির উদ্যোগে গানটির সার্বিক সমন্বয়ের করেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। আর এটির মিউজিক ভিডিও করেছেন নৃত্য পরিচালক মাসুম বাবুল। মূলত এই প্রজন্মের কাছে মান্নাকে স্বরূপে উপস্থাপন করার লক্ষ্যেই গানটি তৈরি করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকণ্ঠকৃতাঞ্জলিনায়কমান্নালিড বিনোদনশিল্পীসিনেমাসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT