ফুটবল

মানের গোলে মান রক্ষা সেনেগালের, হারল ঘানা

আফ্রিকান নেশনস কাপ-২০২২

সেনেগালের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনেগালের ফুটবল খেলোয়াড়রা গোলের পর একে অপরকে জড়িয়ে উল্লাস করছে, ম্যাচের উত্তেজনা ফুটে উঠছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কম শক্তির প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে সেনেগাল। রাতের আরেক ম্যাচে মরক্কোর কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে ঘানা।

আফ্রিকান নেশনস কাপে সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ের ৯০ মিনিটে গোল হয়নি। যোগ করা সময়ে সাদিও মানের স্পটকিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১২১তম অবস্থানে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে ঘাম ঝরানো জয় পায় ২০ নম্বরে থাকা সেনেগাল।

বক্সের ভেতর জিম্বাবুয়ের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। যোগ করা সময়ের সপ্তম মিনিটে সাদিও মানের সফল স্পটকিকে উল্লাসে মাতে সেনেগালিজরা।

অন্যদিকে ‘সি’ গ্রুপের ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরে বসেছে ঘানা। ৮৩ মিনিটে সোফিয়ানে বাউফালের নিশানাভেদ ফলাফল নির্ধারণ করে দেয়।

বিষয়:আফ্রিকান নেশনস কাপ-২০২২ ঘানা জিম্বাবুয়ে মরক্কো মানে সেনেগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…