বাংলাদেশ

মানুষের জীবন রক্ষার্থেই নতি স্বীকার করবে না সরকার: ওবায়দুল কাদের

মানুষের জীবন রক্ষার্থেই নতি স্বীকার করবে না সরকার: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে যাত্রীদের জীবন রক্ষার্থে ইঞ্জিন চালিত সব ধরনের তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। থ্রি হুইলার চালকদের আন্দোলনের ব্যাপারে মন্ত্রী বলেন, জনস্বার্থে কোন আন্দোলনের কাছেই নতি স্বীকার করবে না সরকার।
প্রয়োজনে মহাসড়কগুলোর পাশ দিয়ে অতিরিক্ত লেন নির্মানের মাধ্যমে ইঞ্জিন চালিত থ্রি হুইলার যান চলাচলের ব্যবস্থা করা হবে। মানুষের জীবনের চেয়ে জীবিকা বড় নয়। রাস্তা ও পরিবহনে শৃঙ্খলা রক্ষা করতে হবে।
শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চারলেনের নির্মানকাজ পরিদর্শনের সময় ভালুকায় সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনস্বার্থে সরকারের গৃহীত সিদ্ধান্ত সবাইকেই মেনে নিতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার জনস্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরও বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে মহাসড়কগুলোতে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে গেছে।

বিষয়:থ্রি হুইলার ময়মনসিংহ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিএনজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…