চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষখেকো হরিণের সন্ধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ১১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

তৃণভোজী নিরীহ প্রাণী হিসেবেই সবার কাছে পরিচিত হরিণ। তারপরও হয়তো কখনো সখনো তাকে মাংস কিংবা হাড় খেতে দেখা গেছে। কিন্তু সেটা কখনোই এবারের মতো নয়। গভীরভাবে তাকালে ঠিকই টের পাওয়া এসব হাড় মানুষের। আরো নির্দিষ্ট করে বলতে হলে, হরিণটিকে খেতে দেখা গেছে মানুষের পাঁজরের হাড়।

টেক্সাসের সান মার্কোসের ফরেনসিক অ্যানথ্রোপলজি রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা খুঁজে পাওয়ার জন্য প্রায়শই এই বনে মৃতদেহ রেখে যায়। ২৬ একরের এই ফ্যাসিলিটি বডি ফার্মসে বিজ্ঞানীরা দান পাওয়া মৃতদেহগুলো রেখে দেয়। এরপর তারা মানব শরীরের ধ্বংস ও পচনটা খেয়াল করে।

সাধারণত এসব মৃতদেহ কোনো এক খাঁচার মধ্যে রাখা হয় যেন কোনোভোবে সেটা হারিয়ে না যায়। আবার কখনো কখনো সেগুলো অরক্ষিতভাবেও রাখা হয়। দেখার জন্য যে কে কে সেটা খায়। নেকড়ে, শেয়াল সহ আরো নানান প্রাণীকে সেখানে প্রায়ই দেখা গেছে। কিন্তু এর আগে কখনোই হরিণ দেখা যায়নি।

জার্নাল অব ফরেনসিক সায়েন্সে প্রকাশিত খবরটি থেকে জানা যায়, ২০১৪ সালে এই মৃতদেহটি ওখানে রেখেছিলো গবেষকরা। পরের বছরের জানুয়ারিতে দূর নিয়ন্ত্রিত ক্যামেরায় নতুন কারো মুখ দেখতে পায় বিজ্ঞানীরা। আর সেটি ছিলো সাদা লেজের একটি হরিণ। দেখে মনে হচ্ছিলো তার কাছে খাবারটা খুবই সুস্বাদু। পাঁজরের হাড় তার মুখে একটি সিগারেটের মতো একপাশ দিয়ে বের হয়ে ছিলো।

এর আটদিন পরে ওই একই জায়গায় এবং হতে পারে ওই একই হরিণকে আবারও আরেকটি পাঁজরের হাড় খেতে দেখা যায়।

এই গবেষণার প্রধান লেখক টেক্সাস স্টেট ইউনিভার্সিটির গ্যাজুয়েট স্টুডেন্ট লরেন মেককেল বলেন, ক্যামেরায় দেখা হরিণটি মাংস নয় হাড় খাচ্ছিলো। সাধারণত যারা মাংসাশী তারা অবশিষ্ট মাংসগুলো খায় এবং ভেঙে যাওয়া হাড় ফেলে রেখে যায় আর অন্যরা শুকিয়ে যাওয়া হাড়ই বেশি পছন্দ করে।

Reneta

এভাবে হরিণের হাড় খাওয়ার দৃশ্য গবেষকদের রহস্য উদঘাটনে আরো বেশি সহায়তা করবে বলেই মনে করছে গবেষকদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হরিণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT