শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণহারে ডান্ডাবেড়ি পরানো কেন অবৈধ নয়Ñ তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সে সময় হাইকোর্ট বলেছেন, মানুষকে রক্ষা করার জন্য ডান্ডাবেড়ি বিষয়ে দিকনির্দেশনা দেবেন তারা। ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়ে আলোচনায় আসা ছাত্রদল নেতা নাজমুল মৃধা বলেন, তার মতো অবস্থায় যাতে আর কাউকে পরতে না হয়। মাজহারুল হক মান্নার রিপোর্ট।






