চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানি হেইস্ট’ এর স্বত্ব কিনছেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
বিনোদন
A A

শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট জনপ্রিয় স্প্যানিশ টিভি সিরিজ ‘মানি হেইস্ট’-এর স্বত্ব কিনে নিয়েছে। এমনটাই জানিয়েছে একটি রিপোর্টে।

রিপোর্টটিতে আরও বলা হয়েছে শ্রীরাম রাঘবন এই ক্রাইম থ্রিলারটি পরিচালনা করবেন। যিনি এরআগে বহুল আলোচিত ছবি ‘আন্ধুধুন’ নির্মাণ করে হইচই ফেলে দিয়েছিলেন।

আলেক্স পিনার ‘মানি হেইস্ট’ এর তৃতীয় সিজন শেষ হলো গত মাসে। সিরিজে অভিনয় করেছেন উরসুলা করবেরো, ইতজিয়ার ইতুনো, আলভারো মর্তে, মিগুয়েল হেরান, পাকো তোয়াস, পেদ্রো আলোনসো এবং আলবা ফ্লোরেস। এই সিরিজটি সেরা ড্রামা সিরিজ হিসেবে ২০১৮ সালে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলো।

Banglabid

সিরিজের প্লট গড়ে উঠেছে স্পেনের ন্যাশনাল কয়েন অ্যান্ড স্ট্যাম্প ফ্যাক্টরিতে একদল ডাকাতের অনুপ্রবেশ ও দখলদারির কাহিনীর উপর ভিত্তি করে। সেই ডাকাত দলের দলনেতা যে কিনা ‘প্রফেসর’ নামে পরিচিত, বহু যাচাই- বাছাইয়ের মাধ্যমে দলটিকে ভিন্ন বয়সের অপরাধী নারী- পুরুষের সমন্বয়ে গঠন করেছিল। তারা শুধু মুদ্রা ছাপাখানায় হামলায় চালায় না, জিম্মি করে সেখানে উপস্থিত সবাইকে। আর তারপর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান। একদল দুঃসাহসী ডাকাত দলের সাথে স্পেনের ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের অভিযান ই ফুটে উঠে পুরো সিরিজটিতে।

প্রথম দুই পার্টে দেখানো হয় মুদ্রা ছাপাখানার সবাইকে জিম্মিকে করে ২.৪ বিলিয়ন ইউরো নিয়ে পালানোর চেষ্টা করার কাহিনী। তৃতীয় পর্বে দেখানো হয়েছে ব্যাংক অব স্পেন-এ লুট করার চেষ্টার কাহিনী।

প্রথম সিরিজটি দেখানোর পরে নেটফ্লিক্স ছবিটির স্ট্রিমিং রাইটস কিনে নিয়েছিল। ‘মানি হেইস্ট’ নন-ইংলিশ ভাষার সবচেয়ে বেশি দেখা টিভি সিরিজ।

Reneta

এদিকে শাহরুখের প্রতিষ্ঠানটি ‘মানি হেইস্ট’-এর সত্ব কিনে চলচ্চিত্র নাকি সিরিজ করবেন, এ বিষয়ে রিপোর্টে কিছু বলা হয় নি। তবে ধারণা করা হচ্ছে, সিরিজ নয় হয়তো আন্ধাধুন নির্মাতাকে দিয়ে ছবিই নির্মাণ করবেন তিনি।  -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানি হেইস্টরেড চিলিশাহরুখ খানসিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাকরি প্রার্থী হবে চাকরিদাতা

পরবর্তী

প্লাস্টিকের মোড়কে উপহার দেয়ায় জরিমানা

পরবর্তী

প্লাস্টিকের মোড়কে উপহার দেয়ায় জরিমানা

সাকিবের সঙ্গে রংপুরের চুক্তি আমলে নেবে না বিসিবি

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT