চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানি হেইস্ট’র প্রফেসর হতে চান আয়ুষ্মান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
বিনোদন
A A

চোখে চশমা। পিয়ানোতে ‘বেলা চাও’র সুর। সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানা হাজির হয়েছেন ‘মানি হেইস্ট’র প্রফেসরের লুকে।

করোনাভাইরাসের কারণে ভারতে চলছে লকডাউন। অবসর সময়ে ‘মানি হেইস্ট’ দেখার সুযোগ হয়েছে আয়ুষ্মানের। নেটফ্লিক্সের এই সিরিজ দেখে মুগ্ধ আয়ুষ্মানের ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করার ইচ্ছা জেগেছে।

পিয়ানোতে সিরিজের গান ‘বেলা চাও’ এর সুর তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি প্রফেসর হতে চাই। এজন্যই একই রকম চশমা পরেছি আর বেলা চাও বাজাচ্ছি। পৃথিবীকে বিষয়টা জানাতে চাই। হ্যালো নির্মাতারা, আপনারা শুনতে পাচ্ছেন? প্লিজ! আমি এরকম কিছু করতে চাই। সেটে গিয়ে কাজ শুরু করার জন্য অস্থির লাগছে। পৃথিবীর অন্য সব মানুষের মতো আমারও বের হতে কাজে যেতে ইচ্ছা করছে। কিন্তু ধৈর্য ধরতে হবে। তার আগ পর্যন্ত বেলা চাও আর মানি হেইস্ট নিয়েই থাকি।’

নেটফ্লিক্সের সবচাইতে জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর একটি ‘মানি হেইস্ট’ (কাসা দে লা পাপেল)। প্রফেসর, নাইরোবি, হেলসিনকি এবং র‍্যাকেল চরিত্রগুলো দর্শকের জীবনের সাথে মিশে গেছে। শোনা যাচ্ছে শাহরুখ খান ‘মানি হেইস্ট’র হিন্দি ভার্সন তৈরির পরিকল্পনা করছেন। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট জনপ্রিয় স্প্যানিশ টিভি সিরিজ ‘মানি হেইস্ট’-এর স্বত্ব কিনে নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ুষ্মান খুরানামানি হেইস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপি ক্ষমতা গ্রহণের পরে কী কী বদলাতে পারে পশ্চিমবঙ্গে

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

মে ৬, ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT