চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানিকের হ্যাটট্রিকের পর সুপার ওভারে বিকেএসপির জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
মানিক খান

মানিক খান

বিকেএসপি দারুণ বোলিং অল্প রানে বেধে রেখেছিল প্রাইম দোলেশ্বরকে। কিন্তু ব্যাট করতে নেমে তারা আবার পড়ে পেসার মানিক খানের তোপে। হ্যাটট্রিক করে বিকেএসপিকে ধসিয়ে মানিক। তবে শামীম হোসেন আর আকবর আলীর ব্যাটে ফের খেলায় ফিরে তারা। তবে শেষের নাটকীয়তায় ম্যাচ হয়ে যায় টাই।

ফতুল্লায় প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে সুপার ওভারে গড়ানো ম্যাচ ২ রানে জিতেছে বিকেএসপি। আগে ব্যাট করে দোলেশ্বরের ১১১ রানের জবাবে ঠিক ১১১ রানেই থামে বিকেএসপি। সুপার ওভারে ৬ রান করেছিল বিকেএসপি। জবাবে মাত্র ৪ রান করতে পারে দোলেশ্বর। আসরের প্রথম দিনই হ্যাটট্রিকের সঙ্গে সুপার দেখল ডিপিএল।

টস জিতে ব্যাট করতে নেমে সুমন খান আর মুকিদুল ইসলামের তোপের মুখে পড়ে দোলেশ্বর। ৩৭ রানে হারিয়ে বসে ৪ উইকেট। পরে মাহমুদুল হাসানের ব্যাটে একশো পার করে তারা। মাহমুদুল ৪৩ বলে করেন ৪১ রান।

জবাবে ব্যাট করতে নেমেই মানিকের ছিন্নভিন্ন হয়ে যায় বিকেএসপির টপ অর্ডার। হ্যাটট্রিকসহ প্রথম চার ব্যাটসম্যানকেই আউট করেন মানিক। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা দলকে আলোয় ফেরান শামীম ও আকবর। দুজনের ব্যাটে ঘুরে যায় ম্যাচের চেহারা। ৮০ রানের জুটির পর ফেরেন ৪৫ করা শামীম। খানিক পর দ্রুত উইকেট হারাতে থাকে বিকেএসপি।

শেষ ওভারে জেতার জন্য তাদের দরকার হয় ১০ রান। ওই ওভারে দুই রান আউটের পর বিকেএসপি তুলে ৯ রান। ম্যাচ হয়ে যায় টাই। পরে সুপার ওভারে জয় পায় বিকেএসপি।

আলিস আল ইসলামের পর টি-টুয়েন্টি অভিষেকেই হ্যাটট্রিক করলেন মানিক খান। গত বিপিএলের ৬ষ্ঠ আসরে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলে আলিস। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন মানিক।

আল আমিন হোসেন এবং আলিস আল ইসলামের পর মানিক হলেন টি-টুয়েন্টিত হ্যাটট্রিক করা তৃতীয় বাংলাদেশি। এর মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন আল-আমিন।

ট্যাগ: ডিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের দায় কাউকে না কাউকে নিতেই হবে: হাইকোর্ট

পরবর্তী

অস্কারে সবার নজরে ছিলো লেডি গাগার নেকলেস

পরবর্তী

অস্কারে সবার নজরে ছিলো লেডি গাগার নেকলেস

বৃষ্টি

ঝড়-বৃষ্টির পূর্বাভাসে শেষবেলার বইমেলায় শঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT