চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানসিক প্রস্তুতিকে’ বড় করে দেখছেন মাশরাফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
মাশরাফি বিন মর্তুজা (ফাইল ছবি)

মাশরাফি বিন মর্তুজা (ফাইল ছবি)

সাসেক্সে নয় দিনের প্রস্তুতি ক্যাম্প, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ধাপে ধাপে বাংলাদেশের সামনে আসবে। সব ভাবনা অবশ্য পহেলা জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসির ইভেন্টকে ঘিরেই। এজন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ইংল্যান্ডের সাসেক্সে হবে বাংলাদেশের ক্যাম্প। মাশরাফি বিন মর্তুজা মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত হওয়া। দলের অন্য ক্রিকেটারদের এখন থেকেই সেই মানসিক প্রস্তুতিটা নিয়ে রাখতে বললেন টাইগার অধিনায়ক।

বুধবার দিবাগত রাত সোয়া একটায় লন্ডনের বিমান ধরবে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘পুরো টিমের উচিত তাড়াতাড়ি মানসিকভাবে প্রস্তুত হওয়া। আমার মনে হয় না ২০-২৫ দিন অনুশীলন করে ওখানে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাব। কিন্তু মানসিকভাবে যদি প্রস্তুত থাকতে পারি, তাহলে আমরা অনেক দূর আগাতে পারব। এটা পুরোটাই মানসিক খেলা হবে। বড় বড় দলের বিপক্ষে ওদের কন্ডিশনে খেলা। ওরা যত সহজে পারবে, আমাদের দুইগুণ কষ্ট করতে হবে। বিশেষ করে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমার কাছে মনে হয় আমরা যদি সুস্থ থাকি এবং মানসিকভাবে লড়াই করার প্রস্তুতি নিতে পারি, তাহলে ভাল করতে পারব।’

সাসেক্স ক্যাম্পের সময়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। সেখান থেকে ৭ মে চলে যাবেন আয়ারল্যান্ডে। পরে নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে দুটি করে আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। মাশরাফি মনে করেন, ম্যাচগুলোতে ভাল করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়বে।

‘ক্যাম্পটা তো প্রস্তুতি হিসেবে নেয়া হচ্ছে। আয়ারল্যান্ডে টুর্নামেন্ট বলতে পারেন। যদিও আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডের উইকেটের পার্থক্য কতটুকু থাকবে আমি নিশ্চিত নই। আয়ারল্যান্ডে এখনও শীত আছে। আর ইংল্যান্ডে গ্রীষ্মের শুরু। আমার মনে হয় দুইরকম আবহাওয়ায় উইকেট দুইরকম আচরণ করবে। প্রস্তুতির দিক থেকে আমি বলব, আমরা যদি খুব ভালভাবে এগোতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে যে কয়টা ম্যাচ খেলব তাতে জিততে পারি, আত্মবিশ্বাস অর্জন করতে পারি, তাহলে ভাল কিছুই হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিমাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT