চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবসেবায় ব্রত হবার স্বপ্ন দেখা কয়েকজন পথশিশু

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১০:৩৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৭
অন্যান্য
A A

রহিমা, সুমি, বৃষ্টি, আরাফাত, রাজিবসহ কয়েকজন পথশিশু। তাদের বসবাস উত্তরার আশেপাশেই। গড়পরতায় তাদের বয়স হবে ৮ থেকে ১২ বছর।পথশিশু রহিমা, বৃষ্টি জানায় পড়াশুনা করে তারা বড় হয়ে চিকিৎসক হয়ে  মানুষের সেবা করতে চায় আর সুমি কি হতে চায় তা বলতে না পারলেও তারও ইচ্ছা মানুষের সেবা করার।রাজিব আর আরাফাত পুলিশ হয়ে নিজেদেরকে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে চান ।

১১ মার্চ বিকেলে উত্তরার ৩ নম্বর সেক্টেরে নারী উদ্যোক্তাদের আয়োজিত মেলায় তাদের সাথে দেখা হয়ে যায়। উদ্যোক্তারাই পরিচয় করিয়ে দিলেন তাদের সাথে। কথা বলতেই জানা গেল এই শিশুদের কারও কারও মা থাকলেও বাবা নেই একজনেরও। তাই খুব ছোট বয়স থেকেই জীবন জীবিকার তাগিদে ছুটে চলা উত্তরার অলি গলিতে। বিক্রি করে তাদের বানানো বেলুন, ফুল আর পুতির মালা। এমননিভাবে তাদের পরিচয় হয় নারী উদ্যোক্তাদের সাথে। তাদের মেলায় ওই শিশুদের পথকলি স্টোর নামে একটি স্টল বরাদ্দ দেন। এতে কথা হয় তাদের সাথে।  তবে রাজিব আর আরাফাতের গল্পটা একটু ভিন্ন। তারা একসময় পড়ালেখা করলেও এখন করছে না। অভিযোগ আছে সিগারেট খাওয়ার, স্বীকারও করলো তারা। এসব ছেড়ে দিয়ে আবারও পড়াশুনা করতে চায়, হতে চায় পুলিশ। এরকম আরও কয়েকজন পথশিশু আছে সেখানে যাদের জীবন সংগ্রামের গল্পগুলো প্রায় একই রকম।

কঠিন জীবন সংগ্রামের মধ্যে বেড়ে উঠলেও তারা স্বপ্ন দেখে মানব কল্যাণের। এসব জেনেই তাদের সহায়তায় এগিয়ে এসেছে উত্তরার নারী উদ্যোক্ততারা। তাদের একজন কানিজ ফাতিমা মিমি। তিনি জানালেন, মেলার আয়োজন করতে গিয়ে এই পথশিশুদের সাথে তাদের পরিচয়। এই শিশুরা নাচ গানে পারদর্শী সে কথাও বলতে ভুল করেননি তিনি।

পথশিশুদের মধ্যে মেয়েশিশুরা যেকোন সময় নির্যাতনের শিকার হতে পারে এমন ভাবনার কথা জানিয়ে তারা বলেছেন এখানে থাকা সব পথশিশুদের জন্য স্থায়ী কিছু করতে চান। তবে এক্ষেত্রে বড় অন্তরায় স্থানীয় অভিভাবকরা। তারপরও হাল ছেড়ে দিতে রাজি নন তারা, সেইসব অভিভাবকদের বুঝিয়ে একদিন ভালো কিছু করার আশা নারী উদ্যোক্তাদের। তাদের দেখানো পথে হয়ত এই শিশুরা পাবে আলোকিত পথের সন্ধান। মানব সেবায় রাখবে গুরুত্বপূর্ণ অবদান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কন্যাশিশুনারী উদ্যোক্তাপথশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT