চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচার বন্ধে নানা সমস্যা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:২০ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

মানবপাচারকারীরা বারবার রুট পরিবর্তন করায় এবং পর্যাপ্ত জনবল ও জাহাজ না থাকায় মানবপাচার পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কোস্টগার্ড।

কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও সেন্টমার্টিন দিয়ে মালয়েশিয়ায় সমুদ্র পথে মানবপাচারের ঘটনা নতুন নয়। কোস্টগার্ডের বেশ কয়েকটি অভিযানে বিভিন্ন সময় মাছ ধরা ট্রলার থেকে বেশ কয়েকবার কয়েক হাজার পাচারের শিকার মানুষকে উদ্ধার করা হয়। তারপরও মানব পাচার থামেনি

সম্প্রতি থাইল্যান্ডে গণকবরের সন্ধান ও সেখানে বাংলাদেশী থাকার খবরে নড়ে চড়ে বসেছে স্থল ও নৌ সীমান্ত পাহারায় নিয়োজিত বাহিনী। তবে তারা জানায়েছে, সেন্টমার্টিন থেকে মিরেরসরাই পর্যন্ত ৭শ’২০ কিলোমিটার সমুদ্রপথে ১২টি ক্যাম্প থেকে মানবপাচারকারীদের ট্রলার ধাওয়া করে পেরে উঠা যাচ্ছে না।

নতুন ৪টি ক্যাম্প করার কথা জানিয়েছে কোস্টগার্ডের পূর্ব জোন।

কোস্টগার্ডের চট্টগ্রাম জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম বলেন, প্রতিটি স্টেশন ও আউটপোস্ট থেকে প্রদিদিন ২৪ ঘন্টা তারা টহল দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ কোস্টগার্ডের জনবল ও যানবাহনের স্বল্পতা আছে ।

বিভিন্ন সূত্র জানায়, সমুদ্র পথে অবৈধভাবে বিদেশ যেতে ইচ্ছুকদের ট্রলারে ওঠানোর আগে স্থানীয় গ্রামে এনে রাখে দালালরা। স্থল সীমান্তে গত এক বছরে ৪০টি ট্রলার থেকে ২শ’৮৮ জনকে উদ্ধার করেছে বিজিবি। দালাল আটক হয়েছে ৫৫ জন।

কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বলেন, এবছরের এপ্রিল মাস পর্যন্ত মানবপাচারকারীদের বিরুদ্ধে সর্বমোট ১৯টি মামলা করেছেন তারা। ৪৩ জন মালয়শিয়াগামীকে রক্ষা করতে ও ৯জন দালালকে তারা ধরতে পেরেছেন।

তবে সমুদ্রপথ পাহারা দেয়া কোস্টগার্ড ও বিজিবি বলছে, বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ এবং এর প্রচার বাড়ালে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবেঅবৈধভাবে বিদেশ যাওয়া কমতে পারে।

ট্যাগ: কোস্টগার্ডবিজিবিমানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবপাচারের সঙ্গে মালয়েশিয়ার চক্র জড়িত

পরবর্তী

ফলো অনের শঙ্কায় বাংলাদেশ

পরবর্তী

ফলো অনের শঙ্কায় বাংলাদেশ

সেক্স নিয়ে মিথ্যে যতো লিফলেট

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভের বিষয়ে জানতে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT