মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের তিন জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

Entrance to the International Crimes Tribunal building with staircase and bilingual signage in Bengali and English. Channel i News – চ্যানেল আই নিউজ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় হবিগঞ্জের লাখাই এর তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এই তিন ব্যক্তি হচ্ছেন হবিগঞ্জের লাখাই থানার মানপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মো.শফি উদ্দিন মাওলানা (৮০), মুড়িয়াউক গ্রামের আতাব উল্লাহর ছেলে মো. তাজুল ইসলাম (৮০) এবং আশুক উল্লাহর ছেলে মো. জাহেদ মিয়া (৬২)।
বুধবার এই তদন্ত প্রতিবেদন চূড়ান্তের কথা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের ৩১ অক্টোবর রাত তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত মুড়িয়াউক গ্রামের ইদ্রিস মিয়ার বাড়ি, শফি মাওলানার বাড়ী এবং উজদার বিলে ঘটনা ঘটে। ইদ্রিস মিয়াকে তার বাড়ি থেকে আটক পূর্বক অপহরণ করে নির্যাতন ও হত্যা করা হয়।
আসামিদের মধ্যে শফি উদ্দিন মাওলানা ছাড়াবাকি দু’জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।






