চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধ: জামিন বাতিলের পর জুবায়ের মনির কারাগারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২০
- সেমি লিড, আদালত
A A

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনের শর্ত ভঙ্গ করায় সুনামগঞ্জের শাল্লার জুবায়ের মনিরের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুবায়ের মনিরের জামিন বাতিল চেয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে জামিন বাতিলের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, মোখলেছুর রহমান বাদল, রিজিয়া সুলতানা চমন ও তাপস কান্তি বল। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

আজকের আদেশের পর প্রসিকিটর তাপস কান্তি বল চ্যানেল আই অনলাইনকে বলেন,
‘মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামী
(মার্কিন নাগরিক) জুবায়ের মনিরকে অসুস্থতা বিবেচনায় মানবিক কারণে শর্তসাপেক্ষে গত ৯ ফেব্রুয়ারি জামিন দিয়েছিলেন। যেখানে শর্ত ছিল তিনি ঢাকার (বাড়ি নম্বর-১০২১, রোড নম্বর ১৭/১, বায়তুল আমান হাউজিং, আদাবর, মোহাম্মদপুর) এ ঠিকানায় অবস্থান করবেন। আর আদালতকে না জানিয়ে তিনি ঢাকার বাইরে যেতে পারবেন না এবং তার পাসপোর্ট ট্রাইব্যুনালে জমা দিতে হবে। এছাড়া কোনো মিডিয়ার সঙ্গে কথা বলবে না। কিন্তু জুবায়ের মনির তার জামিনের এই শর্ত ভঙ্গ করে কুরবানির ঈদের আগে গোপনে নিজ এলাকায় চলে যান। সেখানে গিয়ে তিনি ‘নৌবিহারে অংশ নেন এবং দলবল নিয়ে মহড়া দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।’ এমন খবরের প্রেক্ষাপটে তার তার জামিন বাতিল চেয়ে গত ৫ আগস্ট ট্র‍্যাইব্যুনালে আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে আজ ট্র‍্যাইব্যুনাল জুবায়ের মনিরের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এর আগে ২০১৯ সালের ১৭ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধের মামলায় সুনামগঞ্জের ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। যেখানে আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। ১১ আসামীর মধ্যে সুনামগঞ্জের শাল্লা থানার দৌলতপুরের মোহাম্মদ জুবায়ের মনির (৬২), একই থানার ঘুংগিয়ারগাঁওয়ের মো. জাকির হোসেন (৬২), শশারকান্দার মো. সিদ্দিকুর রহমান (৬১), উজানগাঁওয়ের মো. তোতা মিয়া টেইলার (৮১), দিরাই থানার শ্যামারচর পশ্চিম দৌলতপুরের মো. আব্দুল জলিল (৭১) এবং মো. আব্দুর রশিদ (৬০) গ্রেপ্তার ও অপর পাঁচজন পলাতক বলে তখন উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতট্রাইব্যুনালমানবতাবিরধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT