চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানকাড’ থেকে ক্যাচ আউট, ক্রিকেটে একগাদা পরিবর্তন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটে ‘মানকাড’ আউট নিয়ে বিতর্ক কম হয়নি। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ান ব্যাটার বিল ব্রাউনকে ভারতের ভিনু মানকড় ‘অদ্ভুতভাবে’ আউট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। ক্রিকেটে মানকাডিং বৈধ থাকলেও প্রায়ই এর বিপক্ষে কথা ওঠে। এমন তিক্ত-মধুর সমস্যায় পড়া থেকে এবার মুক্তি দিচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ক্রিকেট আইনের প্রবক্তা সংস্থা এমসিসি ‘মানকাড’ আউটকে ‘আনফেয়ার’ থেকে ‘ফেয়ার প্লে’র কাতারে নিয়ে এসেছে। পরিবর্তন এনেছে বলে লালা লাগানোর নিয়মেও। ব্যাটার আউট হওয়ার পর মাঝ ক্রিজের নিয়মও আর থাকছে না। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে।

আইনে মানকাডিং অন্তর্ভুক্ত ছিল ৪১ ধারায় (আনফেয়ার প্লে)। সেটাকে রান আউটের মান দিয়ে ৩৮ ধারায় নিয়ে এসেছে এমসিসি। এখন থেকে এমন আউট আর মানকাডিং বিতর্কে জড়াবে না, বরং একটি বৈধ রান আউট হিসেবে বিবেচিত হবে।

এমসিসি’র আইন বিষয়ক ম্যানেজার ফ্রেজার স্টুয়ার্ট বলেছেন, ‘মানকাডিংয়ে বোলারকে সবসময় ভিলেন বানানো হয়। এটি নন স্ট্রাইকার প্রান্তে যারা ক্রিজ চুরি করে এগিয়ে যাচ্ছে তাদের আউট করার বৈধ উপায়। এটি বৈধ একটি রান আউট। এটি তাই আইনের রান আউট বিভাগেই থাকা উচিত।’

নতুন নিয়মে ব্যাটার আউট হলে মাঝ ক্রিজ অতিক্রম করার বিষয়টি আর থাকবে না। আগে যেমন ব্যাটার ক্যাচ বা রান আউট হলে মাঝ ক্রিজ অতিক্রম করলে অপরপ্রান্তের ক্রিকেটার স্ট্রাইক নিতে পারতেন। নতুন নিয়মে, ব্যাটার যেভাবেই আউট হন না কেনো, নতুন ব্যাটারকে স্ট্রাইকেই থাকতে হবে। তবে আগের মতো ওভার শেষে আউট হলে স্ট্রাইক বদলের সুযোগ থাকবে।

আরেক নিয়মে, বলে থুথু লাগানোতে নিষেধাজ্ঞা দিয়েছে এমসিসি। বলের রঙ পরিবর্তনের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে। বলে থুথু লাগাতে না পারলেও সুইং করাতে গায়ের ঘাম লাগাতে পারবেন ফিল্ডাররা।

Reneta

আসছে অক্টোবর থেকে বাধ্যতামূলক নতুন এসব আইন চালু করবে এমসিসি। ফ্রেজার স্টুয়ার্ট জানালেন, ‘খেলার প্রতি ক্লাবের বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হিসাবে আমরা এখন এই পরিবর্তনগুলো ঘোষণা করেছি। যাতে সারাবিশ্বের কর্মকর্তাদের নতুন আইন চালু হওয়ার আগে নতুন কোডের অধীনে শেখার সুযোগ থাকে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমসিসিক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT