বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন। রোমানিয়ান মারিউস কপিলকে সরাসরি সেটে হারান তিনি।
মারে ইদানীং নিজের সেরা ফর্মে নেই। ইনজুরি থেকে ফিরে ধুঁকতে হচ্ছে তাকে। তবু এদিন ১০৪ নম্বর কপিলকে প্রথম সেটে ৫-৪ ব্যবধানে হারান। এরপর দ্বিতীয় সেটে জয় তুলে নেন ৩-২ ব্যবধানে।
কিছুদিন আগে বার্সেলোনা ওপেনের সেমি থেকে বিদায় নিতে হয় মারেকে।
শেষ ১৬তে বোরনা করিক অথবা ফ্রান্সের পিয়েরে-হুগুসের বিপক্ষে খেলতে হবে তাকে।
জয়ের পর বিবিসিকে মারে বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার সার্ভ খুব একটা ভালো হচ্ছে না।’
‘কনুইয়ের ইনজুরি থেকে সেরে ওঠার পর এমনটা হয়েছে। ঠিক মতো অনুশীলন করতে পারিনি। ম্যাচে তার প্রভাব পড়ছে।’ বলেন মারে।








