চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদিস্তাদের হয়ে অনেকদিন খেলবেন এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদে খেলবেন কাইলিয়ান এমবাপে, ফুটবলপাড়ায় এ খবর পুরনো। নতুন খবর, স্প্যানিশ ক্লাবটির হয়ে অনেকদিন খেলবেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। বলছেন রিয়ালেরই সাবেক একজন স্ট্রাইকার।

পিএসজিতে থাকবেন নাকি রিয়ালে আসবেন— এমবাপেকে নিয়ে এমন আলোচনার মুখে ফার্নান্দো মোরিয়েন্টেসের আশা, রিয়ালের সেরা একজন হবেন পিএসজি উইঙ্গার।

লস ব্লাঙ্কোসদের সাবেক স্ট্রাইকার মোরিয়েন্টেসের দাবি, চলতি বছর স্বপ্নের ক্লাবে নাম লেখাবেন এমবাপে এবং বহুমূল্য চুকিয়ে হলেও তাকে অনেকদিন ধরে রাখবে ক্লাব।

এমবাপের ব্যাপারে মোরিয়েন্টেস বলছেন, ‘চলতি বছরেই মাদ্রিদে যোগ দেবেন এমবাপে। ক্লাবটি এবং ফ্লোরেন্টিনো পেরেজের থেকে অনেক শুনেছি। তিনি ইউনিক, তাই বহুমূল্য চুকিয়ে হলেও তাকে চাইছেন ক্লাব প্রেসিডেন্ট। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে বহু বছর খেলতে পারবেন।’

এমবাপে ও রিয়াল নিয়ে গুঞ্জন এতটাই তীব্র যে, চলতি গ্রীষ্মেই হয়তো ব্লাঙ্কোসদের ডেরায় নাম লেখাবেন ফরাসি স্ট্রাইকার। চুক্তি করানোটা যেন সময়ের ব্যাপার।

মাদ্রিদিস্তারা আশাবাদী, চলতি মৌসুমে ফ্রি-ট্রান্সফারে থাকা এমবাপেকে দলে টানতে পারবে রিয়াল। ফরাসি স্ট্রাইকার ক্লাবকে ঘরোয়া এবং আন্তর্জাতিক সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিফ্রান্সরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT