অপরাধ

মাদ্রাসা ছাত্র জিদান খুনের পেছনে কি অনৈতিক সম্পর্ক?

মাদ্রাসা ছাত্র জিদান খুনের পেছনে কি অনৈতিক সম্পর্ক?. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি র‌্যাবের সৌজন্যে

অনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় রাজধানীর গুলিস্তানের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান জিদানকে হত্যা করে একই মাদ্রাসার সিনিয়র শিক্ষার্থী আবু বক্কর। বুধবার সকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আবু বক্করকে গ্রেপ্তার  করে র‌্যাব-৩।

আবু বক্করের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বলেন: ওই মাদ্রাসায় চার বছর ধরে আবাসিক ছাত্র ছিল আব্দুর রহমান জিদান। একই মাদ্রাসার সিনিয়র শিক্ষার্থী আবু বক্কর জিদানকে দিয়ে বিভিন্ন রকম ব্যক্তিগত কাজ করানোর চেষ্টা করতো।

তিনি জানান: এক পর্যায়ে আবু বক্কর অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দিলে জিদান রাজি হয়নি। কিন্তু জিদানের সঙ্গে মাদ্রাসার আরেক ছাত্রের ঘনিষ্ঠতা দেখে আবু বক্কর ধারণা করে, তাদের মধ্যে সম্ভবত অনৈতিক সম্পর্ক রয়েছে। নিজের আহ্বানে সাড়া না দেওয়ায় জিদানকে হত্যার পরিকল্পনা করে এবং গত ১৯ তারিখ দিবাগত রাতে ঘুমের মধ্যে জিদানকে গলা কেটে হত্যা করে আবু বক্কর।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান
সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান

এমরানুল হাসান জানান: আবু বক্কর জিদানকে দিয়ে কাপড় কাঁচা, খাবার আনাসহ বিভিন্ন ব্যক্তিগত ফরমায়েস খাটানোর চেষ্টা করতো। কিন্তু এসব আদেশ মানতে না চাওয়ায় গত ১৬ নভেম্বর জিদানকে চড়-থাপ্পর মারে আবু বক্কর। জিদান বিষয়টি মাদ্রাসার শিক্ষক ইয়াছিনকে জানালে তিনি আবু বক্করকে সতর্ক করে দেন এবং মীমাংসা করে দেন। পরে আবু বক্কর জিদানকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিলে সে রাজি হয়নি। জিদানের সঙ্গে অন্য এক শিক্ষার্থীর ঘনিষ্ঠতা দেখে আবু বক্কর ধারনা করে, তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে।

‘তখন থেকে জিদানকে হত্যার পরিকল্পনা করতে থাকে আবু বক্কর। এজন্য ১৯ নভেম্বর এশার নামাজের পর নিজের ফল কাটার ছুরি দিয়ে আনুমানিক দেড়টার দিকে জিদানের গলায় ছুরি চালায় সে। এর কিছুক্ষণ পর জিদানের মরদেহ মাদ্রাসার সেপটিক ট্যাংকের কাছে ফেলে পালিয়ে যায় আবু বক্কর।’

সোমবার ভোরে গুলিস্তানের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে আব্দুর রহমান জিদানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ। জিদান ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র, তার পিতার নাম মো. হাফিজউদ্দিন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঢালুরশেরি গ্রামে তাদের বাড়ি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…