রাজধানীর গুলিস্থানে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র মোহাম্মদ জিদানের ‘মূল হত্যাকারী’ মো: আবু বক্করকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বুধবার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের গণমাধ্যম ও আইন বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিকাল ৪টায় ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
গত সোমবার দিবাগত রাত ৩টায় ১১ বছর বয়সী জিদানের জবাই করা লাশ গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদ লাগোয়া বায়তুল উলুম আবাসিক মাদরাসায় পাওয়া যায়।
নিহত জিদান ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে।








