চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কন্যারা নিরাপদে থাকুক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪১ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A
ফেনী-মাদরাসা শিক্ষার্থী-মাদরাসার অধ্যক্ষ

দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অবস্থার গুরুতর অবনতি হওয়ায় তাকে সোমবার সকালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার।

মারাত্মক আহত নুসরাতের জন্য উদ্বেগ জানাচ্ছে সারাদেশের মানুষ। সামাজিক মাধ্যমে তার সুস্থতা আর তার এই অবস্থার জন্য দায়িদের শাস্তির জন্য দাবি উঠছে। ঘটনার সূত্রপাত ১৭ মার্চ ওই শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলাকে আটক করেছিল পুলিশ। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। আরেকটি অংশ নুসরাতের শাস্তির দাবিতে মানববন্ধন করে।

এরপরে শনিবার (৬ এপ্রিল) সকালে আরবি প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে রাফি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে যায়। তখন তাকে ফুসলে অধ্যক্ষের নিয়ন্ত্রিত কয়েকজন শিক্ষার্থী মাদরাসার ছাদে তুলে গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিষয়টি খুবই উদ্বেগজনক!

একাধারে নুসরাত যৌন হয়রানির শিকার, তারপরে দেশের আইন মেনে বিচার চাওয়াতে প্রাণঘাতি অগ্নিসন্ত্রাসের শিকার। এখানে একটি বিষয় লক্ষ্যনীয়, তা হচ্ছে ক্ষমতাধরদের ক্ষমতার অপব্যবহার আর আইনের শাসনকে উপেক্ষা করা। প্রভাবশালী ওই অভিযুক্ত মাদরাসা অধ্যক্ষ তার পদ-পদবির ক্ষমতা বলে প্রতিষ্ঠানের ভেতরে যৌন হয়রানির সাহস পেয়েছে, আবার তার শক্তিতে বলিয়ান হয়ে তার সহযোগী বা সমর্থকরা প্রাণঘাতি হামলা করেছে শিক্ষার্থী নুসরাতের উপরে।

দেশের প্রধানমন্ত্রী একজন নারী এবং সশস্ত্র বাহিনী থেকে শুরু করে কৃষিকাজে নারীদের উজ্জ্বল উপস্থিতি দেশকে এগিয়ে নিচ্ছে। সেসময়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নুসরাতের উপরে এধরণের আচরণ/হামলা আমাদের ভাবাচ্ছে। মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কন্যা শিশু ও শিক্ষার্থীদের জন্য কতোটা নিরাপদ, তা আমাদের আরও গুরুত্বের সঙ্গে দেখা দরকার। আশাকরি শিক্ষার্থী নুসরাতের এই ঘটনাকে একটি চূড়ান্ত উদাহরণ ধরে বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা এবং কন্যাদের নিরাপত্তায় কাজ করে যাবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকাশ্যে ঢাবি শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’-এর ট্রেলার

পরবর্তী

মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, আটক ৭

পরবর্তী
ফেনী-মাদরাসা শিক্ষার্থী

মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, আটক ৭

নর্থ সাউথে ‘ইএসএল প্রেজেন্টস এক্সেলসিয়র’ প্রতিযোগিতা

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT