জনপদ

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আরোহী আহত হয়েছেন।

আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম শরীফ।

মঙ্গলবার দুপুর ১২টার সময় মোল্লার হাট-ভূরঘাটা সড়কের সিটি খান নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে দুই আরোহী অহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন।

পরে এলাকার মানুষ তাদের উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

আহত জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, দু’জনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার মালের হাট গ্রামে।

বিষয়:নিহত ১মাদারীপুরমোটরসাইকেল দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…