চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া নারী চিকিৎসকসহ ৩ নারী প্রতারক গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
অপরাধ, জনপদ, মাদারীপুর
A A

মাদারীপুর প্রতিনিধি: এমএলএম ও চিকিৎসার নামে প্রতারণা করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাদারীপুরের রাজৈরের টেকের হাট থেকে এক ভুয়া নারী চিকিৎসকসহ ৩ নারী প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‌্যাব-৮ ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে জেলার রাজৈরের টেকেরহাট- কবিরাজপুর সড়কের পাশে চেম্বার খুলে রাজৈরের মহেন্দ্রদী গ্রামের তারা মিয়া ফকিরের মেয়ে ৫ম শ্রেণি পাশ উর্মি আক্তার লাকী নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসার নামে সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।

রোগীদের কাছে ঔষধ বিক্রি, এমএলএম ব্যবসা ও চিকিৎসার নামে সে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করছিলো।

এ প্রতারণায় লাকীকে তার ছোট বোন আবজানুর আক্তার আফসানা ও একই উপজেলার আসমা বেগম সহযোগীতা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের মেজর মো রাকিবুজ্জামান এর নেতৃত্বে মহেন্দ্রদী এলাকায় অভিযান চালায়। এসময় উর্মি আক্তার লাকী, তার ছোট বোন আবজানুর আক্তার আফসানা ও সহযোগী আসমা বেগমকে গ্রেফতার করা হয়।

সেসময় ওষুধ হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ ফুড সাপ্লিমেন্ট ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি জব্দ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারীমাদারীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT