চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে নারী পাচারের অভিযোগে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A
অভিযুক্ত ভারতীয় দম্পতি

অভিযুক্ত ভারতীয় দম্পতি

এক নারীকে ভারতে পাচারের উদ্দেশে মাদারীপুরের শিবচরে এনে আটকে রাখার অভিযোগে ভারতীয় নাগরিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী কৌশলে ৯৯৯-এ ফোন দিলে শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার এবং পাচারকারী স্বামী-স্ত্রীকে আটক করে।

আটক ভারতীয় দম্পতির নাম মানিক বিশ্বাস (৩২) ও তার স্ত্রী শুভতারা (২৫)।

পুুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায়, ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া গ্রামের সজল মোল্লার স্ত্রী সোমা আক্তারের (১৯) বান্ধবী প্রিয়ার মাধ্যমে পরিচয় হয় শুভতারা নামের এক নারীর সাথে। সে ঢাকায় গার্মেন্টসে ৩০/৪০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সোমাকে ঢাকায় আসতে বলে। সোমা চাকরির জন্য ঢাকায় এলে শুভতারা ও তার স্বামী ভারতীয় নাগরিক মানিক বিশ্বাস কৌশলে তাকে মাদারীপুরের শিবচরে নিয়ে আসে। সেখানে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের শফি ফকিরের বাড়ীতে আটকে রাখা হয়।

পরে সোমা কৌশলে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। শিবচর পুলিশ অভিযান চালিয়ে সোমাকে উদ্ধার করে এবং মানিক বিশ্বাস ও তার স্ত্রী শুভতারাকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মানিক বিশ্বাস ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Reneta

গ্রেপ্তার মানিক বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার নয়া গোপালগঞ্জ গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে ও তার স্ত্রী শুভতারা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের শফি ফকিরের মেয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী পাচারমাদারীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

জুলাই ১৫, ২০২৬

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT