চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে ধর্ষণের শিকার দুই শিশু হাসপাতালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A

মাদারীপুর সদর ও রাজৈরে ধর্ষণের শিকার হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৪ বছর ও ১১ বছরের দুই শিশু। ভয়ভীতি ও সালিশ মীমাংসার কথা বলে হাসপাতালে এতদিন তাদের চিকিৎসা বা থানায় অভিযোগ করতে দেয়নি স্থানীয় প্রভাবশালী মহল।

এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যের অবনতি ও স্থানীয়ভাবে বিচার না পেয়ে অবশেষে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় তাদের। এছাড়া এ ঘটনায় মাদারীপুর ও রাজৈর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

তবে মামলা হলেও এখনও পর্যন্ত ধরা পড়েনি কোন আসামি।

৪ বছরের শিশুটি যন্ত্রণায় এখন দিন কাটাচ্ছে সদর হাসপাতালের বেডে। ১৫ জুলাই ধর্ষণের শিকার হওয়ার পর ১৫ দিন পর্যন্ত পায়নি তেমন চিকিৎসা। ডাক্তার দেখিয়ে বাড়িতে রেখেই চিকিৎসা দিয়েছে শিশুটির মা-বাবা। প্রভাবশালী মহলের ভয় আর সালিশ মীমাংসার আশায় বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন তারা। কিন্তু শিশুটি সুস্থ্য না হওয়ায় ও সালিশ বিচার না পেয়ে ভর্তি করা হয় মাদারীপুর সদর হাসপাতালে।

একইসাথে সদর থানায় করা হয় ধর্ষণ মামলা। দূরের কেউ নয়, মায়ের মামাতো ভাইয়ের হাতেই ধর্ষণের শিকার হয় শিশুটি।

জানা যায়, নানা বাড়ি থেকে পড়াশোনা করত ১১ বছরে শিশুটি। স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সে। গত ২০ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার সময় রেজাউল নামের স্থানীয় এক যুবক রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে যেয়ে তাকে ধর্ষণ করে।

Reneta

স্থানীয় প্রভাবশালী রাজু মোল্লা, তাজু মোল্লা, দবির মোল্লা বিষয়টি মীমাংসা করে দেয়ার কথা বলে এবং মামলা করতে নিষেধ করে। তাদের ভয়ে মেয়ের চিকিৎসা পর্যন্ত করাতে পারেনি ছাত্রীর বাবা। ১০-১২ দিন পার হলেও প্রভাবশালীরা বিচার না করায় এবং মেয়ে অসুস্থ হয়ে পড়লে রাজৈর থানায় মামলা করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে তারা। বর্তমানে ছাত্রীটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সদর হাসপাতালে ভর্তি থাকা ধর্ষণের শিকার দুই শিশুর বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।

ধর্ষণের ঘটনার অনেকদিন পর ডাক্তারি পরীক্ষা করালে আলামত পাওয়ার সম্ভাবনা কমে যায় বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শশাঙ্ক ঘোষ। তবে পরীক্ষায় যা পাওয়া যাবে তাই রিপোর্ট দিবেন বলে জানিয়েছেন তিনি।

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই দাবি দুই শিশুর পরিবারের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণমাদারীপুরশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT