অনলাইনে মাদক দ্রব্য বেচা-কেনার বহুল সমালোচিত ওয়েবসাইট ‘দ্য স্লিক রোড’এর প্রতিষ্ঠাতা রোস আলব্রিক্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ডার্কওয়েবে লুকিয়ে রাখা রোসের অনৈতিক ওয়েবসাইটি বিভিন্ন মানুষের কাছে ২০০ মিলিয়ন ডলারের বেশি মাদক দ্রব্য বিক্রি করেছে।
৩১ বছর বয়সী মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য পাচার, অর্থ পাচার ও কম্পিউটার হ্যাকিং অভিযোগেও দোষী পাওয়া গেছে।
২০১৩ সালে রোসকে গ্রেপ্তার করার পর থেকে সাইটটি বন্ধ আছে। মাদক দ্রব্য পাচারকারী রোস ২০১১ সাল থেকে অবৈধ কাজে সাইটটি ব্যবহার করছিলো।
আদালতে গোয়েন্দা সংস্থা এফবিআই এর দেয়া তথ্য মতে, সাইটিতে প্রায় এক মিলিয়নের বেশি ব্যবহারকারী রেজিস্ট্রেশন করেছিলো। তবে কতোজন এর মধ্যে সক্রিয় ছিলো তা এখনো বের করতে পারেনি তদন্তকারীরা।
অনুতপ্ত হয়ে রোস বিচারকের কাছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড না দেয়ার অনুরোধ করে একটি চিঠি লিখেছে। চিঠিতে সে বলেছে, আমি জানি এই অপরাধের জন্য আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কারাগারে রাখা উচিৎ। কিন্তু শেষ জীবনটা আমাকে কারাগারের বাইরে থাকতে দিন।
সাইটের ব্যবহারকারীরা অনলাইন মুদ্রা বিটকয়েন দিয়ে বিভিন্ন মাদক দ্রব্য যেমন হেরোইন, কোকেইন এসব কিনতো।






